Saturday, June 20, 2026

কোনও পদে নিয়োগ হয়নি, বিশেষ ছুটিতে সন্দীপ: গুজব উড়িয়ে জানালেন স্বাস্থ্যসচিব

Date:

Share post:

আর জি করের আপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কোনও পদেই নিয়োগ করা হয়নি। তাঁরে ওএসডি পদে নিয়োগ করার যে গুজব রয়েছিল তাকে পুরোপুরি নস্যাৎ করে দিয়ে তথ্য দিলেন রাজ্য স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। সেই সঙ্গে আর জি করের অধ্যক্ষ থাকাকালীন তাঁর বিরুদ্ধে যা যা আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছিল নিয়ে সিট তদন্ত করছে বলেও জানালেন স্বাস্থ্যসচিব। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে সেই আশ্বাস দিয়েই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানালো স্বাস্থ্য দফতর।

সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে আর জি কর ইস্যুকে রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টা হয়েছে গত এক সপ্তাহ ধরে। এরপর প্রাক্তন আর জি কর অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ডাক্তাররা সরব হওয়ার পরই তাকে ন্যাশানাল মেডিক্যাল কলেজে সরিয়ে দেওয়া হয়। এরপর হাইকোর্টের নির্দেশে তাঁকে সেই পদ থেকেও সরিয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়। সরিয়ে দেওয়া হয় ন্যাশানাল মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকেও।

যদিও সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে সন্দীপ ঘোষকে স্বাস্থ্য দফতরের অফিসার ইন স্পেশাল ডিউটি পদে আনার গুজব ছড়ানো হয়। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে স্বাস্থ্যসচিব জানান, “কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে যে তাঁকে স্বাস্থ্যভবনের ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। আমি স্পষ্ট করে দিচ্ছি যে এই ধরনের কোনও নির্দেশ দেওয়া হয়নি যেখানে তাঁকে স্বাস্থ্যভবনের ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে আর জি কর হাসপাতালের নতুন অধ্যক্ষ ও এমএসভিপি  পদে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা দায়িত্বভার গ্রহণ করেছেন ২৬ অগাস্টে।”

সেই সঙ্গে তিনি জানান আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের যে অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম যা ১৬ অগাস্ট তৈরি করা হয়েছিল।

স্বাস্থ্যসচিব দাবি করেন, জুনিয়র ডাক্তাররা রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড। তাঁরা জরুরি পরিষেবা সহ হৃদরোগ, ক্যান্সারের চিকিৎসা সহ জীবনদায়ী পরিষেবা তাঁরা দিচ্ছেন, তাকে অভিনন্দন জানাচ্ছে স্বাস্থ্য দফতর। কিন্তু দরিদ্র রোগী যারা সরকারি হাসপাতালের উপর নির্ভর করেন, তাঁরা ব্যাপকভাবে। প্রতিবছর গোটা রাজ্যে দুহাজার জুনিয়র ডাক্তার পরিষেবা দেন। ছয় বছরের শিক্ষানবিশ মেয়াদে সংখ্যাটা প্রায় নয়-দশ হাজার দাঁড়ায় বলে জানান নারায়ণস্বরূপ নিগম।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...