Tuesday, March 31, 2026

OBC শংসাপত্র: রাজ্যের দাবিকে সামনে রেখেই নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

OBC শংসাপত্র বাতিল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার। সেই মামলায় ধীরে চলো নীতি নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।২০১০ সালের মে মাসের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের আইনজীবী কপিল সিবাল কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানান। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্ট (Supreme Court) এই মামলায় ২৭ অগাস্ট ফের শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে।

গত ৫ অগাস্ট এই মামলার শুনানিতে রাজ্যকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। বাম জমানার অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসার পর ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল বাংলার সরকার। সম্প্রতি কলকাতা হাইকোর্ট ২০১১ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। যার জেরে এক ধাক্কায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়। এরপরই হাইকোর্টের রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। এদিনের রায়ে নৈতিক জয় হল রাজ্য সরকারের। ওবিসিদের নিয়ে রাজ্যের ভাবনা যে অমুলক নয় এদিন ফের তা প্রমাণিত হল। তবে এই মামলার পরবর্তী শুনানিতে নজর থাকবে।






Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...