Friday, June 5, 2026

রিলে নয় রিয়েলে, অ্যাপ ক্যাব দুর্ঘটনায় আহত সাহেব ভট্টাচার্য

Date:

Share post:

রাতের শহরে দুর্ঘটনার কবলে টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্য। অভিনেতার আঘাত গুরুতর না হলেও তাঁর সহকারী বেশ আহত হয়েছেন বলেই দাবি সাহেবের। তবে ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারছেন না কথা সিরিয়ালের অগ্নিভ।

শুক্রবার রাতে প্রায় সাড়ে ১০টা নাগাদ জোকায় শুটিং সেরে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। অ্যাপ ক্যাবে ফেরার পথে জেমস লন সরণিতে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। প্রায় ১৮০ ডিগ্রি উল্টে যায়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাহেবের দাবি, মুহূর্তের মধ্যে কী হল তিনি বুঝতেই পারলেন না। হঠাৎ গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে ১৮০ ডিগ্রি উল্টে যায়। প্রায় দরজা ভেঙে বেরিয়ে আসেন তিনি ও তাঁর সহকারী। তবে কলকাতা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার কথা জোর গলায় উল্লেখ করেছেন অভিনেতা। কথা নয়, স্থানীয়রাই হারিয়ে যাওয়া মোবাইল ব্যাগ খুঁজে এনে দেন।

দুর্ঘটনায় ঘাড়ে সামান্য চোট পেয়েছেন বলে জানান তিনি। তাঁর সহকারীর হাতে কাঁচ ঢুকে যায়। তবে অ্যাপ ক্যাব নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন সাহেব। গাড়ির এয়ারব্যাগ কাজ না করারও অভিযোগ করেছেন। সংস্থায় অভিযোগ জানানোর কথা জানিয়েছেন। পুলিশ গাড়িটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করেছে।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...