Friday, June 26, 2026

বড় সাফল্য রাজ্য পুলিশের, ১০ দিনে আদিবাসী তরুণী খুনের কিনারা SIT-এর

Date:

Share post:

বড়সড় সাফল্য রাজ্য পুলিশের (West Bengal Police)। ১০ দিনের মধ্যেই বর্ধমানের (Burdwan) আদিবাসী তরুণী খুনের ঘটনার কিনারা করল ৯ সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট (SIT)। শুক্রবার রাতে নিহত প্রিয়াঙ্কা হাঁসদার ঘনিষ্ঠ বন্ধু অজয় টুডুকে (২৮) গ্রেফতার করে সিট। ধৃতকে শনিবার আদালতে পেশ করা হবে বলে খবর।

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদ্বীপ সিং জানিয়েছেন, ধৃত পশ্চিম মেদিনীপুরের ডেবরার কাকরাপুঞ্জি গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাউর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে সিট। রাতেই তাকে বর্ধমানে আনা হয়েছে। ১৪ আগস্ট বাড়ির পিছনের মাঠ থেকে বর্ধমানের নান্দুর ঝাপানতলা এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনার দু’দিন আগে বেঙ্গালুরু থেকে বেসরকারি সংস্থায় চাকরির প্রশিক্ষণ নিয়ে বাড়ি ফিরেছিলেন তরুণী। ঘটনার দিন রাতে তাঁর মোবাইলে একটি ফোন আসে। শৌচালয়ে যাবেন বলে ঘর থেকে বেরলেও ফেরেননি তিনি। কিছুক্ষণ পরে তরুণীর দেহ উদ্ধার হয়।

এদিকে ঘটনার পরই সিট গঠন করে তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে ওই তরুণীর ঘনিষ্ঠ বন্ধু অজয়ের নাম। পুলিশ সূত্রে খবর, প্রিয়াঙ্কাকে খুনের পর আততায়ী ধারাল অস্ত্র ও তরুণীর মোবাইলটি নিয়ে চম্পট দেয়। সেই মোবাইলের সূত্র ধরে ও আরও বেশ কিছু তথ্যের ভিত্তিতে আততায়ীকে চিহ্নিত করে। পুলিশ জানতে পারে কাজের সূত্রে বেঙ্গালুরুতে প্রিয়াঙ্কার সঙ্গে পরিচয় হয় অজয়ের। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। এদিকে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে শুক্রবার হাই কোর্টের দ্বারস্থ হন তরুণীর বাবা সুকান্ত হাঁসদা। তার কয়েকঘণ্টার মধ্যেই সিটের জালে অভিযুক্ত।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...