Friday, April 3, 2026

টানা ৯ দিন! শনিবার সকালে ফের সিজিওতে সন্দীপ, শুরু জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

এই নিয়ে টানা ৯ দিন! শনিবার সকালে ফের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দিলেন আর জি কর (R G Kar) হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। গত শুক্রবার থেকে টানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যাচ্ছেন সন্দীপ। শনিবারও তার অন্যথা হল না।

এদিন সকাল সাড়ে ৯টার পরে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সন্দীপ। ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। এদিকে শনিবার সকালেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যাবতীয় নথি হস্তান্তর করেছে রাজ্যের গঠন করা সিট। সেই নথির সূত্র ধরেই এদিন সন্দীপকে প্রশ্নবাণে জর্জরিত করতে পারেন সিবিআই আধিকারিকরা।

তবে লাগাতার সন্দীপকে জিজ্ঞাসাবাদের পরেও কী তথ্য তদন্তকারীদের হাতে উঠে এসেছে বা সন্দীপকে জেরা করে আর কী তথ্য জানতে চাওয়া হচ্ছে তার উত্তর স্পষ্ট করেনি সিবিআই। তবে শনিবার সিটের দেওয়া নথি খতিয়ে দেখেই সন্দীপকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।


Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...