Friday, June 26, 2026

R G Kar Case: হাইকোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের আগেই CBI-কে যাবতীয় নথি হস্তান্তর রাজ্যের 

Date:

Share post:

আর জি কর-কাণ্ডে (R G Kar) দোষীদের কড়া শাস্তির দাবিতে প্রথম থেকেই তৎপর রাজ্য। প্রশাসনের তরফে বারবার আশ্বাস দেওয়া হয়েছে সিবিআই (CBI) তদন্তে সবরকম সাহায্য করবে রাজ্য। সেইমতো কলকাতা হাইকোর্টের (Calcutta High court) নির্দেশ মেনে শনিবার সকাল নির্ধারিত সময়ের আগেই আরজি কর মামলা সংক্রান্ত সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে হস্তান্তর করল রাজ্য। এদিন সকাল সাড়ে নটার মধ্যেই সিজিও কমপ্লেক্সে (CGO complex) রাজ্য সরকারের গঠন করা সিট (SIT) যাবতীয় নথি সিবিআইকে হস্তান্তর করে।

 

সূত্রের খবর, আর জি করে ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলার পাশাপাশি আর্থিক তছরুপ, ওষুধ ও মেডিক্যাল সরঞ্জামের কালোবাজারির মতো অভিযোগের তদন্তে বাধা রইল না সিবিআইয়ের। যদিও সিবিআই-র তদন্ত প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে বিস্তর প্রশ্ন। এদিকে শুক্রবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আরজি কর হাসপাতালের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেন সিবিআইকে। পাশাপাশি শনিবার সকাল দশটার মধ্যে সিবিআইকে যাবতীয় নথি হস্তান্তরের নির্দেশ দেন বিচারপতি। তবে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সমস্ত নথি সিবিআই-র হাতে তুলে দিল রাজ্য সরকারের গঠন করা সিট।

তবে পর্যবেক্ষকদের মতে, কলকাতা হাইকোর্টের এমন সিদ্ধান্তে আরও বিপাকে পড়লেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনিই নানা বিষয়ে হাসপাতালকে অন্ধকারে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ ওঠে।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...