Tuesday, June 23, 2026

যৌন কেলেঙ্কারির দায়ে বড় বিপাকে বাবা-ছেলে! আদালতে চার্জশিট পেশ SIT-র

Date:

Share post:

অসংখ্য মহিলাকে ধর্ষণ, যৌন হেনস্থা, নিগ্রহ ও শ্লীলতাহানির অভিযোগে আগেই মুখ পুড়েছে কর্নাটকের (Karnataka) প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna)। লোকসভা নির্বাচনের আবহে প্রজ্জ্বলের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। এবার কর্নাটকের প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল ও তাঁর প্রাক্তন বিধায়ক বাবা এইচডি রেভান্নার (HD Revanna) বিরুদ্ধে চার্জশিট (Chargesheet) জমা দিল কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)।

চার্জশিটে উল্লেখ, ৪৭ বছর বয়সী বাড়ির এক প্রাক্তন পরিচারিকাকে ধর্ষণের ঘটনায় প্রত্যক্ষ যোগ রয়েছে প্রজ্জ্বলের। পুলিশ সূত্রে খবর, ওই পরিচারিকার মেয়েকেও যৌন হেনস্থার অভিযোগ রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি তথা হাসানের প্রাক্তন এমপি, বর্তমানে দল থেকে বহিষ্কৃত প্রজ্জ্বলের বিরুদ্ধে। পাশাপাশি যৌন কার্যকলাপের ভিডিও নিজের ফোনে তুলে রাখা এবং পরে মোবাইল থেকে সেই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে চার্জ গঠন করেছে সিট। পাশাপাশি তাঁর বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগে চার্জ গঠন করেছে কর্নাটক পুলিশ। সূত্রের খবর, যৌন হেনস্থা মামলায় এই প্রথম চার্জশিট পেশ করল সিট। ইতিমধ্যে আদালতে সিট ২১৪৪ পাতার একটি চার্জশিট জমা দিয়েছে। যাতে প্রায় ১৫০ জনের সই রয়েছে।

গত এপ্রিলে লোকসভা ভোটের মুখে এই যৌন কেলেঙ্কারির ঘটনায় গোটা তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। কর্নাটক জুড়ে শুরু হয় লাগাতার বিক্ষোভ। এরপরই গত ২৬ এপ্রিল জার্মানিতে পালিয়ে যান প্রজ্জ্বল। ৩১ মে ভারতে ফেরা মাত্রই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে প্রজ্জ্বল বেঙ্গালুরুর একটি জেল হেফাজতে বন্দি। অন্যদিকে প্রজ্জ্বলের বাবা প্রাক্তন জিডিএস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর দাদা এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিট। তাঁর বিরুদ্ধেও বাড়ির পরিচারিকাদের একাধিকবার যৌন হেনস্থার অভিযোগ সামনে এসেছে।


Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...