Monday, April 6, 2026

বাবা হলেন বিবার, সমাজমাধ্যমে সুখবর দিলেন পপতারকা

Date:

Share post:

জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার (Justin Bieber)এবং তাঁর স্ত্রী হেইলির জীবনে নতুন মানুষের আগমন। সোশাল মিডিয়ায় সদ্যোজাতর ছবি দিয়ে বিবার নিজেই জানালেন পুত্রসন্তান আগমনের খবর। উচ্ছ্বসিত অনুরাগীরা।

সেলেনা গোমজের সঙ্গে বিবাহবিচ্ছেদের ২০১৮ সালে মার্কিন মডেল হেইলিকে বিয়ে করেন জাস্টিন। প্রকাশ্যে এই কথা না জানালেও বিয়ের চার বছর পূর্তিতে তাঁদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজের সঙ্গে বিবারের বিচ্ছেদের জন্য অনেকেই হেইলিকে দায়ী করেছেন। কিন্তু জাস্টিন পত্নী এই সবকিছুকে আমল দেননি। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, সিনেমার মতো তাঁদের দাম্পত্যজীবন কাটছে।।দুজনের বোঝাপড়া খুব ভাল বলেই আপাতত সুখে সংসার করছেন তাঁরা। এবার সেই হেইলি মা হয়েছেন। সদ্যোজাতর ঝলক শেয়ার করে সমাজমাধ্যমের ক্যাপশনে জাস্টিন লেখেন, ‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার।’


Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...