Thursday, June 25, 2026

জঙ্গলে গণধর্ষণের পর খুন, বিষ্ণুপুরে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ

Date:

Share post:

জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে গণধর্ষণের (Gang Rape in Bishnupur)শিকার বিষ্ণুপুরের এক মহিলা। বাঁকাদহ চাঁচর গ্রামের ওই বাসিন্দা শনিবার জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। এরপরও তাঁর স্বামী মন্টু সর্দার বিষ্ণুপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। রবিবার সকালে জঙ্গলের ভিতর থেকেই মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার করে পুলিশ। গণধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন চাঁচর গ্রামের মহিলারা অনেকেই আয়ের জন্য জঙ্গলের উপর নির্ভরশীল। জঙ্গল থেকে কাঠ (Wood) কিংবা অন্যান্য সামগ্রী সংগ্রহ করে বাজারে বিক্রি করেই তাঁদের দিন চলে। তবে মহিলারা সাধারণত একা জঙ্গলে যাননা। কিন্তু মৃতার ক্ষেত্রে ঠিক কী ঘটেছিল তা স্পষ্ট নয়। পারিবারিক লোকেরাই খুনের সঙ্গে জড়িত বলেও সন্দেহ এলাকাবাসীর। জঙ্গলে গিয়ে এভাবে গণধর্ষণ এবং মৃত্যুর ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

বাঁকুড়ার (Bankura) আরেক জায়গা সিমলাপালে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তদন্তে নেমে শনিবার নাটাইগুড়ি গ্রাম থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...