Monday, April 13, 2026

হেরে যাওয়ার ভয়! হরিয়ানার ঘোষিত নির্বাচনের দিন বদলের আর্জি বিজেপির

Date:

Share post:

নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরে সেই দিন বদলের আর্জি জানাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। হরিয়ানা নির্বাচনের আগে এই আর্জি করে কার্যত নিজেদেরই মুখ পোড়াল বিজেপি। কেন্দ্র তথা হরিয়ানার ক্ষমতাসীন দলের আর্জিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষার মাঝেই বিজেপির এই পদক্ষেপে একযোগে কটাক্ষে বিরোধীরা।

হরিয়ানা বিজেপির রাজ্য সভাপতি মোহনলাল বড়োরি নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছেন, ভোটের দিন বদলের জন্য। তাঁর বক্তব্য, ২৮-২৯ সেপ্টেম্বর পড়েছে শনি ও রবিবার। মাঝে ৩০ সেপ্টেম্বর বাদ দিলেই ১ অক্টোবর পড়ছে ভোটের দিন। তবে তার পরের দুই দিন গান্ধী ও অগ্রসেন জয়ন্তী। উল্লেখ্য, ভোটের দিনও ছুটি থাকে। বিজেপির দাবি, ৩০ সেপ্টেম্বর বাদ দিলে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ছুটির আবহ। তাই অনেকে ছুটিতে বাইরে কোথাও চলে যেতে পারে। ভোটদান থেকে বিমুখ হতে পারেন ভোটাররা। ফলে ভোটের হার কম হবে। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ভোটের দিন বদলের আবেদন জানিয়েছে অখিল ভারতীয় বিষ্ণোই মহাসভাও। সংগঠনের বক্তব্য, ১ অক্টোবর রাজস্থানের বিকানিরে তাঁদের সম্প্রদায়ের বড় ধরণের মেলা হয়। ওই মেলায় অংশ নিতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।

বরাবর নির্বাচনে ভোটদানের হারের দিকে নজর রাখা নির্বাচন কমিশনকে সঠিক জায়গাতেই ঘা দিয়েছে বিজেপি। কেন্দ্রের এজেন্সিগুলিকে বরাবর নিয়ন্ত্রণ করা মোদি সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরে সংখ্যা গরিষ্ঠতা হারানোয় বিরোধীদের দাবির কাছে মাথা নামাতে বাধ্য হয়েছে বিজেপি। তাই হরিয়ানায় গদি হারানোর ভয়ে অন্যপথে নিয়েছে নওয়াব সিং সাইনির দল।

বিজেপির এই আবেদনের পরে হাত শিবিরের কটাক্ষ, ভোটের দিন ঘোষণার এতদিন পরে বিজেপির চোখে পড়ল লম্বা ছুটির মাঝে ভোট? কংগ্রেসের দাবি, নির্বাচন নির্ঘণ্ট প্রকাশের পর থেকে গেরুয়া শিবির বুঝে গিয়েছে পরাজয় নিশ্চিত। তাই ভোট বানচাল করতে চাইছে। পাশাপাশি আপের দাবি, হরিয়ানার মানুষের জন্য উন্নয়নে এতটাই ব্যর্থ বিজেপি, যে এবার মানুষ তাদের বিমুখ করতে চলেছে। ভোটের দিন বদলের আর্জি বুঝিয়ে দিয়েছে, বিজেপিও নিজেদের হার নিয়ে নিশ্চিত হয়ে গিয়েছে।

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...