Monday, April 13, 2026

এক গোলে পিছিয়ে থেকেও রেলওয়ে ৮-১ উড়িয়ে দিল মোহনবাগান

Date:

Share post:

কলকাতা লিগে রেলওয়ে এফসির কাছে ১ গোলে পিছিয়ে থেকেও দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন রেওয়েকে উড়িয়ে দিল ৮-১ গোলে। বাগানের হয়ে জোড়া গোল সেরতোর।

কলকাতা লিগে শুরুটা ভাল করতে না পারলেও লিগের শেষ পর্বে জ্বলে উঠেছে মোহনবাগান। একের পর এক ম্যাচ ড্র আর হারের ফলে টেবিলের তলানিতে থাকা মোহনবাগান এদিন যেন জ্বলে উঠল। এদিন রেলওয়ের বিরুদ্ধেও শুরুতেই গোল হজম করায় উদ্বেগ বেড়েছিল। কিন্তু দুই প্রান্ত ব্যবহার করে ম্যাচে ফেরে সবুজ-মেরুন ব্রিগেড।সুপার সিক্সে ওঠার লড়াইয়ে টিকে থাকতে জিততেই হত এই ম্যাচ সবুজ-মেরুনকে। মোহনবাগান শুধু জিতল না, রেলওয়েকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ল। এদিন ব্যারাকপুর স্টেডিয়ামে শুরুতেই পিছিয়ে পড়েছিলেন রাজ বাসফোররা। ক্যাপ্টেন সুমিত রাঠির ভুল থেকে বল পেয়ে রেলওয়েকে এগিয়ে দেন রাহুল হালদার। ম্যাচের ৬ মিনিটে এই ধাক্কা সামলেও দুরন্ত কামব্যাক করে সবুজ-মেরুন শিবির।

২১ মিনিটে গোল শোধ করে মোহনবাগান। সমতা ফেরান সেরতো। দুই মিনিটের মধ্যে ফের গোল। আদিল আবদুল্লার গোলে এগিয়ে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দেগি কার্ডোজোর দলকে। তারপর ধারাবাহিক আক্রমণ এবং গোলের বন্যা। ৩১ মিনিটে গোল পান রবি বাহাদুর রানা। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করলেন সেরতো। আর ৩৮ ও ৪৫ মিনিটে জোড়া গোল করেন সালাহ। প্রথমার্ধে ৬ গোলে এগিয়ে থাকে ডেগি কার্ডোজোর দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে মোহনবাগানের আক্রমন। যার ফলে ৭৪ মিনিটে ৭-১ এগিয়ে যায় সবুজ-মেরুন। বাগানের হয়ে গোল উত্তম হাঁসদা। এরপর ম্যাচের ৮৮ মিনিটে মোহনবাগানের হয়ে ৮-১ গোল করেন তপন হালদার। আর এই জয়ে ফলে বাগান ব্রিগেড বাঁচিয়ে রাখল সুপার সিক্সের আশা।

আরও পড়ুন- ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধাওয়ান, গব্বরকে নিয়ে বিশেষ বার্তা রোহিত-বিরাটের, আবেগঘন পোস্ট সচিনেরও


Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...