Tuesday, March 31, 2026

নজরে নিরাপত্তা! নবান্ন অভিযানের দিন NET পরীক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস রাজ্য পুলিশের 

Date:

Share post:

নবান্ন (Nabanna) অভিযান নয় মঙ্গলবার ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে বদ্ধপরিকর পুলিশ (Police)। রবিবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করে সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট রাজ্য পুলিশের (West Bengal Police)। মঙ্গলবার আরজি কর-কাণ্ডে নবান্ন অভিযানের ডাক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের। ছাত্র সমাজের আড়ালে শহরকে অশান্ত করার ছক বিজেপির (BJP)। তবে ওই একই দিনে রয়েছে ইউজিসি নেট পরীক্ষা। এদিন রাজ্য পুলিশের তরফে সাফ জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে রাস্তায় মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশবাহিনী।

তবে পরীক্ষার দিন জোর করে অশান্তি পাকানোর কারণেই এমন পরিকল্পনা বলে সূত্রের খবর। ইতিমধ্যে ছাত্র সমাজের সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। গত ১৮ জুন ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হলেও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি হওয়ায় পরের দিনই তা বাতিল করে দেওয়া হয়। এরপরই পরীক্ষার্থীদের কথা বিচার করে ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা আয়োজনের নির্দেশ দেওয়া হয়। তবে সোমবার ২৬ অগাস্ট জন্মাষ্টমীর ছুটি থাকায় ২৭ অগাস্ট মঙ্গলবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ওই একই দিনে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ-র নবান্ন অভিযান ঘিরে শুরু জটিলতা।

নবান্ন অভিযানে পুলিশের অনুমতি না নেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু রাজ্য এই অভিযানে হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়েছে। কিন্তু মঙ্গলবার নবান্ন অভিযানের কারণে পরীক্ষার্থীদের মনে সংশয় তৈরি হলেও এবার তাদের পাশেই দাঁড়ালো রাজ্য পুলিশ।


Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...