Monday, April 6, 2026

ব্যর্থ স্টারলাইনার, সুনীতাদের ফেরাতে মাস্কের উপর ভরসা নাসার!

Date:

Share post:

আটদিনের মহাকাশ সফরে গিয়ে বিপাকে সুনীতা উইলিয়ামস(Sunita Williams) ও বুচ উইলমোর (Butch Wilmore)। কেটেছে দুমাস অপেক্ষা আরও ৬ মাসের। দুই মহাকাশচারী ছাড়াই ফিরছে স্টারলাইনার। কী হতে চলেছে সুনীতাদের ভবিষ্যৎ? আদৌ কি ফিরবেন তাঁরা? দীর্ঘ থেকে আরও দীর্ঘতর হচ্ছে অভিযান। এতদিন মহাকাশে আটকে থাকা সুনীতা এবং ব্যারির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যে Boeing Starliner মহাকাশযানে চেপে তাঁরা মহাকাশে গিয়েছিলেন, সেটিকে যদি সক্রিয় না করা যায়, তাহলে বিকল্প উপায় বের করা হচ্ছে না কেন, উঠছিল প্রশ্ন। সমস্যা সমাধানে শনিবার জরুরি বৈঠকে বসে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। জানা যাচ্ছে বিকল হয়ে যাওয়া মহাকাশযানে চাপিয়ে ফেরানো হবে না সুনীতা এবং ব্যারিকে। বরং ইলন মাস্কের সংস্থা SpaceX-কে ভরসা করছে নাসা (NASA)।

বৈজ্ঞানিক গবেষণার কাজে পাঠানো হয়েছিল সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে। নাসা জানিয়েছে, বোয়িং সংস্থার যে মহাকাশযান স্টারলাইনার পাঠানো হয়েছে, তার প্রপালশনে কিছু সমস্যা দেখা দিয়েছে। মহাকাশ যাত্রার সময়ই ২৮টি থাস্টারের মধ্যে ৫টি ফেল করে এবং হিলিয়াম গ্যাস লিক করে যায়। ফলে বিঘ্নিত হয় মহাকাশযানের ভারসাম্য । এই অবস্থায় দুই মহাকাশচারীকে নিয়ে ফেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই একাই ফিরবে স্টারলাইনার। আগামী বছর ফেব্রুয়ারিতে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স (Space X) ড্রাগন ক্যাপসুল পাঠাবে, যাতে চড়ে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মহাকাশ অভিযানে Boeing Starliner এবং SpaceX এক্ষেত্রে দুই মূল প্রতিদ্বন্দ্বী। নাসা মাস্কের উপর আস্থা রাখায় জোর ধাক্কা খেল স্টারলাইন।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...