সম্পর্ক তলানিতে! SCO শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদিকে আমন্ত্রণ পাকিস্তানের 

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আমন্ত্রণ জানাল পাকিস্তান (Pakistan)! আগামী অক্টোবর মাসেই সাংহাই কো-অপারেশনের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদিকে ইসলামাবাদে (Islamabad) আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। তবে এই সম্মেলনে মোদি যোগ দেবেন না কি অন্য কাউকে এই সম্মেলনে পাঠাবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। শুধু ভারত নয় চিন, রাশিয়া, তাজাকিস্তান, কাজাখাস্তান, উজবেকিস্তান-সহ বেশ কয়েকটি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করবে।

এমনিতে SCO শীর্ষ সম্মেলনগুলিতে যোগ দিলেও শেষবার কাজাখাস্তানে নিজে না গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠিয়েছিলেন মোদি। কিন্তু এবার তিনি যাবেন কি না তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে বর্তমানে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, তাতে মোদির পাকিস্তান যাত্রা নিয়ে খুব আশানুরূপ ফলাফলের আশা করছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগামী ১৫ এবং ১৬ অক্টোবর ইসলামাবাদে এই সম্মেলনের আয়োজন বসবে। SCO অন্তর্ভুক্ত দেশগুলি ঘুরিয়ে ফিরিয়ে এই বৈঠকের আয়োজন করে থাকে। তবে এবারের সম্মেলন আয়োজনের দায়িত্ব পাকিস্তানের। সেকারণেই প্রথামাফিক শাহবাজ শরিফ সব সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদেরই আমন্ত্রণ জানিয়েছেন।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারেও ইসলামাবাদে সম্মেলনে যোগ দিতে প্রতিনিধি পাঠাবে ভারত। গত বছর গোয়ায় যখন SCO সম্মেলন হয়েছিল সেখানে নিজে না এসে তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে পাঠিয়েছিলেন শাহবাজ শরিফ। তবে সূত্রের খবর, নরেন্দ্র মোদির সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা কম, নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে SCO বৈঠকে যোগ দিতে পারেন বিদেশমন্ত্রী বা বিদেশ সচিব।


spot_img

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...