Friday, April 3, 2026

আইফার ঢাকে কাঠি, সঞ্চালনার দায়িত্বে কিং খান

Date:

Share post:

মরুদেশে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে উন্মাদনা শুরু। আর ঠিক একমাস পরেই অনুষ্ঠিত হতে চলেছে ২৪ তম ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (International Indian Film Festival)। সেপ্টেম্বরের ২৭-২৮-২৯ এই তিনদিন ধরে মরুদেশে চলবে সিনে উৎসব। এবার সঞ্চালনার দায়িত্বে বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) এবং পরিচালক করণ জোহর (Karan Johar)। বলিউডের (Bollywood)তারকারা প্রায় সকলেই থাকবেন সেখানে। মঞ্চ মাতাবেন নতুন প্রজন্মের নায়ক নায়িকারা।

আইফা কমিটি বলছে ২৭ তারিখের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে IIFA Utsavam, ২৮ তারিখ পুরস্কার দেওয়া হবে যার নাম রাখা হয়েছে IIFA Awards, এবং শেষদিনে IIFA Rocks অনুষ্ঠানে গোটা বলিউড মঞ্চ মাতাবে বলে খবর। পারফর্ম করবেন শাহিদ কাপুরও। গুরুদায়িত্ব পেয়ে শাহরুখ বলছেন, আইফার এনার্জি আর মহিমাকে তুলে ধরতে তিনি তৈরি। সেপ্টেম্বরে ভারতীয় সিনেমার এক অবিস্মরণীয় উদযাপনের প্রহর গুনছেন সিনেপ্রেমিরা।


Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...