Monday, April 6, 2026

RG Kar Case: দ্রুত বিচার চাই! আর জি কর কাণ্ডে ফের পথে নামলেন ছোটপর্দার শিল্পীরা

Date:

Share post:

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে আন্দোলন। রাস্তায় নেমে প্রতিবাদ করছেন আম জনতা থেকে সেলিব্রিটি সকলেই। ফের আর জি কর কাণ্ডের বিচার চেয়ে রবিবার রাস্তায় নামলেন ছোটপর্দার শিল্পীরা (Television Industry)।

রবিবার আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ইন্দ্রপুরী স্টুডিও থেকে রাস্তায় নামেন ছোটপর্দার শিল্পীরা (Television Industry)। দেশপ্রিয় পার্কের উদ্দেশে শুরু হয় মিছিল। চলে স্লোগানিং। এদিনের মিছিলে রাস্তায় হাঁটেন রাহুল বন্দ্যোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, তুলিকা বসু, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রুকমা রায়, শ্রুতি দাস, মানসী সিনহা, শ্রীতমা রায়চৌধুরী, ইন্দ্রনীল মল্লিক, সুমন বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকেই। মিছিলের পুরোভাগে দেখা গেল অঞ্জনা বসু, শ্রুতি দাসকে।

এদিনের মিছিল থেকে আর জি কর কাণ্ডের দ্রুত বিচার চাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরও প্রশ্ন তোলেন অনেকেই। পাশাপাশি নার্সদের নাইট শিফটে কাজ না করতে দেওয়ার পক্ষে সওয়াল করেন তাঁরা। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবেও বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- আইফার ঢাকে কাঠি, সঞ্চালনার দায়িত্বে কিং খান

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...