Wednesday, June 24, 2026

কঙ্গনাকে ‘না’ বিজেপির! কৃষক আন্দোলন বক্তব্যে অভিনেত্রীকে সতর্কবার্তা

Date:

Share post:

কৃষক আন্দোলন নিয়ে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওতের (Kangana Ranaut) বক্তব্যকে বিজেপি সমর্থন করে না। সোমবার বিরাট করে বিজ্ঞপ্তি জারি করা হল অভনেত্রীর কথার বিরোধিতা করে। স্পষ্ট বলা হল কঙ্গনার বক্তব্য বিজেপি সমর্থন করে না। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরনের বক্তব্য না দেন, তা নিয়েও সতর্ক করা হয়।

বারবার বিতর্কিত মন্তব্য করে রাজনীতির ময়দানে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। কখনও ব্যক্তিগত, কখনও নির্দিষ্ট সমাজকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেন তিনি। এবার বাংলাদেশের আন্দোলনের প্রেক্ষিতকে টেনে এনে তিনি দাবি করেন, কৃষক আন্দোলন (farmer’s agitation) দমন না করা হলে, তা ভারতে বিরাট আকার নেবে। এমনকি রাতারাতি দমন করা না হলে বাংলাদেশের মতো ভয়ঙ্কর আকার নেবে বলে দাবি করেন তিনি।

সোমবার বিজেপি বাধ্য হল সেই মতামতকে দলীয় মতামত হিসাবে অস্বীকার করতে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার বক্তব্যকে সমর্থন করে না। দলের নীতিগত বিষয়ে বলার কোনও অধিকার কঙ্গনার নেই, দাবি বিজেপির। সেই সঙ্গে তাঁর ভবিষ্যতে তিনি যাতে এধরনের বক্তব্য কখনও না পেশ করেন, তা নিয়ে তাঁকে সতর্ক করা হয়েছে বলে বিজেপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...