Wednesday, June 24, 2026

ভুয়ো খবর উড়িয়ে পুজোর মাটি দেবে সোনাগাছি!

Date:

Share post:

আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার দুর্গাপুজোর জন্য সোনাগাছির যৌনকর্মীরা মাটি দিতে নারাজ বলে যা প্রচার করা হচ্ছে, সেই খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানালেন যৌনকর্মীরাই। তাদের বক্তব্য, পুজো নিয়ে কোনও জটিলতা তৈরি হোক সেটা আমরা চাই না। মাটি নিয়ে মিথ্যে রটনা হয়েছে।

তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পরে একাধিক প্রতিবাদ মিছিল বেরিয়েছে। তাতে অংশ নিয়েছেন যৌনকর্মীরাও। তারপর থেকেই সমাজমাধ্যমে ভেসে বেড়াচ্ছে মাটি দিতে না চাওয়া নিয়ে ভুয়ো তথ্য। এই প্রসঙ্গে দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। তাছাড়াও পুজো মানে শুধু উৎসব নয়, ধর্মীয় আচার- বিশ্বাস। আরও বলা হয়েছে, দুর্গাপুজোকে কেন্দ্র করে বহু মানুষের আর্থিক উপার্জন হয়। তাই এতে কোনও বাধা সৃষ্টি করার উদ্দেশ্য নেই। বলা হয়েছে, তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় জড়িত সকলের গ্রেফতার ও চূড়ান্ত ফাঁসি চায় সকলেই। প্রয়োজন তদন্তে অগ্রগতি। তবে পুজোতে বাধা কোনও মতেই নয়।

পুজোর সময় কলকাতায় আসেন দেশ-বিদেশের বহু পর্যটক। যৌন কর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্গাপুজোয় মাটি না দেওয়া মানে পুজোয় বাধা দেওয়া। দেশ-বিদেশের মানুষের কাছে কলকাতাকে ছোট করার মতো কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...