Sunday, May 31, 2026

পদক না পেলেও, অলিম্পিক্সের পর বিনেশের সম্পত্তি বেড়েছে সাতগুণ, আয় বিজ্ঞাপন থেকে

Date:

Share post:

১০০ গ্রাম ওজন বেশি থাকায় প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেও, বাতিল হতে হয়েছে ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটকে। এর ফলে পদক হাতছাড়া হয় ভারতীয় কুস্তিগিরের। তবে পদক হাতছাড়া হলেও, বিনেশের সম্পত্তি প্রায় বেড়েছে সাতগুণ । জানা যাচ্ছে, প্যারিস অলিম্পিক্সের আগে বিনেশের মোট সম্পদ ছিল প্রায় ৫ কোটি টাকা। কিন্তু এখন সেই সম্পদ বেড়ে পৌঁছেছে ৩৬.৫ কোটি টাকায় ।

জানা যাচ্ছে, অলিম্পিক্সে যাওয়ার আগে, প্রতিটি বিজ্ঞাপনের জন্য বিনেশ কমবেশি ২৫ লক্ষ টাকা করে পারিশ্রমিক নিতেন। তবে অলিম্পিক্সে দুরন্ত সাফল্যের পর বিনেশ পারিশ্রমিক বাড়িয়েছে ৩ গুণ । এখন প্রতিটি বিজ্ঞাপনের জন্য বিনেশ নাকি পারিশ্রমিক চাইছেন ৭৫ লক্ষ টাকা । কোনও ক্ষেত্রে সেই অঙ্কটা এক কোটিতেও পৌঁছে যাচ্ছে। এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, অলিম্পিক্সের পর বিনেশের জনপ্রিয়তা বেড়েছে আরও বেশি করে। আর হু হু করে বাড়ছে। সেটার প্রভাব বাড়ছে বাজারেও। তাদের রিপোর্ট অনুযায়ী , অলিম্পিক্সের আগে বিনেশের মোট সম্পদের পরিমাণ ছিল ৫ কোটি টাকা। তবে এক মাসের মধ্যেই ভারতীয় কুস্তিগিরের সম্পত্তি প্রায় বেড়েছে সাত গুণেরও বেশি । কেবল বিজ্ঞাপনী আয় নয়, ক্রীড়া মন্ত্রক থেকে বার্ষিক ৬ লক্ষ টাকা বেতনও পাচ্ছেন বিনেশ। তবে ভারতীয় কুস্তিগির নাকি বিজ্ঞাপন থেকেই মূলত বিরাট আয় করছেন।

আরও পড়ুন- অবসরের পর ফের মাঠে ফেরার ইঙ্গিত ধাওয়ানে, খেলতে চান এই টুর্নামেন্ট


Related articles

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...

হামলার জন্য বিজেপিকে দায়ী করে বিরোধী ঐক্যের বার্তা অভিষেকের! পাশে থাকার জন্য INDIA-র শরিকদের ধন্যবাদ

সোনারপুরে (Sonarpur) ভোট-পরবর্তী হিংসায় মৃত তৃণমূল (TMC) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বেনজির আক্রমণের মুখে পড়েন ডায়মন্ড...

জনপ্রতিনিধিদের নিরাপত্তা কোথায়? আক্রান্ত কল্যাণকে দেখতে গেলেন দলনেত্রী

গতকাল অভিষেকের (Abhisekh Banerjee) পর রবিবার চণ্ডীতলায় হামলা লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) উপর। রক্তাক্ত...