Friday, June 26, 2026

জম্মু ও কাশ্মীরে ৪৪ প্রার্থী দিয়েও পিছিয়ে এসে ১৫ আসনে ঘোষণা বিজেপির

Date:

Share post:

সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেও পিছিয়ে এল বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করা হল।শেষ পর্যন্ত ৪৪ নয়, মাত্র ১৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।কিন্তু কেন এই পিছিয়ে আসা? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

২০১৯ সালে বিশেষ মর্যাদা হারানো ও জম্মু ও কাশ্মীর দু’ভাগে বিভক্ত হওয়ার পর এই প্রথম বিধানসভা নির্বাচন। তিন দফায় জম্মু ও কাশ্মীরে ৯০ টি আসনে হবে নির্বাচন।দফায় দফায় বৈঠকের পর সোমবার ৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। যেখানে প্রথম দফার ১৫ আসন, দ্বিতীয় দফার ১০ আসন এবং তৃতীয় দফার ১৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।১৪ জন মুসলিমকে টিকিট দেওয়া হয়। যার মধ্যে ৮ জনকে প্রার্থী করা হয় জম্মুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রগুলিতে।এছাড়াও কাশ্মীরের দুটি কেন্দ্রে দুই কাশ্মীরী পণ্ডিতকে টিকিট দেয় গেরুয়া শিবির। একজন মহিলা ও দলিতকে টিকিট দেওয়া হয় বিজেপির তরফে।কিন্তু তালিকা প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সেই তালিকা প্রত্যাহার করে নেয় বিজেপি। এর পর শুধুমাত্র প্রথমদফার নির্বাচনের জন্য যে ১৫ আসনের তালিকা ঘোষণা করা হয়েছিল সেটাই আবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।প্রসঙ্গত, ৯০ আসনের জম্মু ও কাশ্মীর বিধানসভায় কাশ্মীরে রয়েছে ৪৭টি আসন, ৪৩টি আসন রয়েছে জম্মুতে। আগামী ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট তিন দফায় নির্বাচন হবে এখানে। ৪ অক্টোবর হবে ভোট গণনা। জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। সেই নির্বাচনে ২৫টি আসনে জয় পায় বিজেপি, ২৮টি আসন জেতে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স ১৫টি এবং কংগ্রেস ১২টি আসন জেতে। বিজেপি ও পিডিপি জোট বেঁধে সরকার গঠন করে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...