Friday, April 3, 2026

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ! কেরলে গ্রেফতার যুবক, অস্বস্তিতে বিজয়ন

Date:

Share post:

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে চুরির পাশাপাশি ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ! কেরলের (Kerala) আলাপুজার ঘটনা। বৃদ্ধার একা থাকার সুযোগকে কাজে লাগিয়ে শনিবার রাতেই তাঁর বাড়িতে হানা দেয় অভিযুক্ত। বৃদ্ধার গয়না নিয়ে চম্পট দেওয়ার পাশাপাশি তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। এরপরই ঘটনার কথা জানাজানি হতেই রবিবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ (police)। এমনিতেই যৌন নিগ্রহের ঘটনা রুখতে শনিবারই একটি তদন্তকারী তদল গঠন করেছে পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) সরকার। কিন্তু তার মধ্যে ফের এমন ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ভূমিকা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক আগে থেকেই জানতেন বৃদ্ধা একা থাকেন ওই বাড়িতে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই এমন কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত। শনিবার রাতে বৃদ্ধা যখন ঘুমোচ্ছিলেন সেই সুযোগে তাঁর বাড়িতে ঢোকে অভিযুক্ত। এরপর বৃদ্ধা কিছু বুঝে ওঠার আগেই তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। এরপর বৃদ্ধাকে একা পেয়ে প্রথমে ধর্ষণ এবং পরে তাঁর সোনার গয়না চুরি করে চম্পট বছর ২৯-র যুবকের। পাশাপাশি বৃদ্ধাকে ঘরে আটকে এবং তাঁর মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে অভিযুক্তর বিরুদ্ধে‌। তবে মোবাইল নিয়ে চম্পট দেওয়ার কারণে শনিবার রাতে বৃদ্ধা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। রবিবার সকালে বাড়ির দরজা বন্ধ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই দরজা খুলে বৃদ্ধাকে উদ্ধার এবং হাসপাতালে পাঠিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন।

অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্তে নামে পুলিশ। সূত্রের খবর, রবিবার রাতে বৃদ্ধার বাড়ি থেকে চুরি করা সোনা বিক্রি করতে গিয়েই অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়।


Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...