Tuesday, June 23, 2026

বাংলাকে অচল করা যাবে না! মিলবে পর্যাপ্ত সরকারি বাস পরিষেবা, জানালেন পরিবহন মন্ত্রী

Date:

Share post:

মঙ্গলবার নবান্ন অভিযান সম্পূর্ণভাবে ফ্লপ হয় বুধবার ফের ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। কিন্তু এইভাবে বাংলাকে অচল করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। একই সঙ্গে এই দিন বাস ট্রাম ট্রেন সব রকম পরিবহন সচল থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, সবরকম পরিবহন পরিষেবা পাওয়া যাবে। সাধারণ মানুষের পাশে রয়েছে সরকার তাদের কোনরকম দুশ্চিন্তা নিয়ে রাস্তায় বেরোতে হবে না।দোকান-বাজার স্বাভাবিক দিনের মতোই খোলা রাখার কথা বলা হয়েছে। রাজ্য জানিয়েছে, তার জন্য কোনওরকম ক্ষতি যদি তাঁদের হয়, সেই ক্ষতিপূরণের দায়িত্ব নেবে রাজ্য সরকার। এদিকে পরিবহন মন্ত্রী বলেন, বুধবার রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি গণপরিবহন স্বাভাবিক থাকবে। সর্বোচ্চ সংখ্যক সরকারি বাস রাস্তায় থাকবে। বেসরকরি বাস- মিনিবাস পরিষেবাও চালু থাকবে। বেসরকারি বাসের কোন ক্ষতি হলেও ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন- BJP-র বাংলা বনধের ষড়যন্ত্র রুখতে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের, বুধ সকালেই শুনানি

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...