Tuesday, June 23, 2026

কোনও অপরাধ করিনি: পাঁচ মাস পরে জেল থেকে বেরিয়ে দাবি কবিতার

Date:

Share post:

সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করার পর মঙ্গলবার রাতেই তিহার জেল থেকে মুক্তি পেলেন বিআরএস নেত্রী কে কবিতা। জেলের বাইরে স্বামী, দাদা ও ছেলের সঙ্গে মিলিত হয়ে চোখের জল সামলাতে পারলেন না তিনি। সেই সঙ্গে দাবি করলেন তিনি প্রমাণ করবেনই যে তিনি নির্দোষ।

সিবিআই ও ইডিকে তীব্র ভর্ৎসনা করে কবিতার জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। এরপরই রীতিমত অটো করে তিহার জেলে পৌঁছান বিআরএস নেতা কে টি রামা রাও। শুরু হয় কবিতাকে জেল থেকে ছাড়ানোর প্রক্রিয়া।

মঙ্গলবার রাতেই তিনি জেল থেকে বেরোন। তিনি বলেন, “ছেলে, দাদা ও স্বামীকে সাড়ে পাঁচ মাস পরে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সকলেই জানেন আমার অবস্থার জন্য শুধু রাজনীতিই দায়ী। আমি কোনও অপরাধ করিনি। এবং আমি সেটা প্রমাণ করবই।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...