Tuesday, June 23, 2026

ফের খবরের শিরোনামে মহারাষ্ট্র, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে লাগাতার ধ.র্ষণ!

Date:

Share post:

ফের ধর্ষণের ঘটনায় খবরের শিরোনামে ডবল ইঞ্জিন সরকারের মহারাষ্ট্র। বদলাপুর কাণ্ডে যখন তোলপাড় গোটা মহারাষ্ট্র, সেই থানে জেলাতেই এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৩ বছরের এক কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক ২৮ বছরের যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত নির্যাতিতা কিশোরীর প্রতিবেশী।

ধৃত ভিওয়াণ্ডির আজাদনগরের বাসিন্দা। কিশোরীর সঙ্গে বন্ধুত্ব করে তার বাড়িতে যাতায়াত শুরু করেন অভিযুক্ত। যখন তার বাবা-মা কাজের জন্য বাইরে যেতেন, তখন তার বাড়িতে গিয়ে যৌন সংসর্গের জন্য যুবক চাপ দিতেন বলেও অভিযোগ।

কিশোরী জানিয়েছে, ফাঁকা বাড়িতে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হতে জোর করেছিল যুবক। সম্প্রতি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তারপর থেকেই শারীরিক সম্পর্কের জন্য জোর করত অভিযুক্ত। গত মে মাস থেকে চলছে এই নির্যাতন।

দিন কয়েক আগে বাড়িতে বাবা-মা না থাকায়, আবারও এসেছিল সে। শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি ছিল না কিশোরী। সেইদিন আবার তাকে ধর্ষণ করে বেধড়ক মারধর করে। সোমবার যুবকের বিরুদ্ধে অভিযোগ জানায় সে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে যুবককে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত জারি রয়েছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...