Friday, April 3, 2026

বিস্ফোরক অভিযোগ! করোনা তথ্য গোপন রাখতে মেটাকে চাপ দিয়েছিল বাইডেন সরকার

Date:

Share post:

বিস্ফোরক অভিযোগ মেটা কর্তার! জুকারবার্গের দাবি, অতিমারির সময় করোনা সংক্রান্ত পোস্ট মুছতে ও তথ্য গোপন করতে মেটাকে চাপ দেওয়া হয়েছিল। আর তা দিয়েছিল নাকি জো বাইডেনের সরকার! ভোট আবহে এই অভিযোগকেই হাতিয়ার করেছে রিপাবলিকান পার্টি।

আরও পড়ুন- যোধপুরে সরকারি হাসপাতালে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২ যুবক

জুকারবার্গ একটি চিঠিতে লিখেছেন, ২০২১ সালে করোনা সংক্রান্ত ২০ মিলিয়ন পোস্ট মুছে ফেলতে ও তথ্য গোপনের জন্য ক্রমাগত অন্যায় ভাবে চাপ দেওয়া হয়েছিল মেটাকে। সেই চাপ নাকি দিয়েছিলেন বাইডেন সরকারের এক আধিকারিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মী। আরও অভিযোগ, নিছক জোকস ও হাসির কমেন্ট সরাতেও বাধ্য করা হয়েছিল। তবে জুকারবার্গ এও স্বীকার করে নিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার অধিকার মেটার একার থাকলেও সেই সময় এসবের তেমন বিরোধিতা তিনি বা তাঁর সংস্থার পক্ষ থেকে করা হয়নি।

জুকারবার্গের এই অভিযোগ প্রকাশ্যে আসার পরে ভোট আবহে হাতে অস্ত্র পেয়েছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। এক্স হ্যান্ডেলে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে জুকারবার্গের ওই চিঠি পোস্ট করে বলা হয়েছে, ‘সেন্সর’ করে আসলে আমেরিকানদের বাক স্বাধীনতার ওপরে আক্রমণ চালানো হয়েছে।

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...