Tuesday, June 23, 2026

দুরন্ত কামব্যাক মোহনবাগানের, সেমিতে বেঙ্গালুরুকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে সবুজ-মেরুন

Date:

Share post:

একেই বলে দুরন্ত কামব্যাক। আর যার সুবাদে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও, শেষমেশ ম্যাচ নির্ধারিত সময় ড্র করে টাইব্রেকারে ৪-৩ গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল জোসে মোলিনার দল। এদিনও তিনকাঠির নিচে ভরসা দেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড।

সেমিফাইনালের প্রথম একাদশে ছ’টি বদল করেছিলেন কোচ জোসে মোলিনা। প্রথম থেকে মাঠে ছিলেন জেসন কামিংস ও দিমিত্রি পেত্রাতোসরা। তবে প্রথমার্ধে নিজদের মেলে ধরতে পারেনি সবুজ-মেরুন। খেলা দেখে বোঝার উপায়ই ছিল না দ্বিতীয়ার্ধে যে নিজেদের মেলে ধরবেন তারা। খেলায় ফিরবেন তারা। ম্যাচে ২৭ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন বাগান অধিনায়ক শুভাশিস বসু। যার ফলে বাগানের রক্ষণ আরও নড়বড়ে হয়ে যায়। তবে এরই মধ্যে ম্যাচে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বিএফসিকে ১-০ গোলে এগিয়ে দেন সুনীল ছেত্রী। লিস্টন কোলাসোর ট্যাকেলে পেনাল্টি পেয়ে যায় বেঙ্গালুরু। যা কাজে লাগাতে এতটুকু ভুল করেননি সুনীল। যদিও পেনাল্টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় তবে মোহনবাগান ফুটবলারদের প্রতিবাদে কান দেননি ম্যাচ রেফারি। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকে সবুজ-মেরুন।

ম্যাচের দ্বিতিয়ার্ধেও দাপট বজায় রাখে বিএফসি। যার ফলে ম্যাচের ৫০ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় বিএফসি। এবার বেঙ্গালুরুকে গোল করে এগিয়ে দেন বিনিথ। আর এরপরই ঘুরে দাঁড়ায় মোহনবাগান। ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি পায় মোলিনার দল। সেই সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি দিমিত্রি। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুন। যার ফলে ম্যাচের ৮৪ মিনিটে বাগানের হয়ে সমতা ফেরান অনিরুদ্ধ থাপা। দূরপাল্লার শটে গোল করেন তিনি। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি মোলিনার দল। যার ফলে নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচের ফলাফল ২-২ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে বিএফসিকে ৪-৩ গোলে হারায় মোহনবাগান।

আরও পড়ুন- বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়ার পর কী কথা হয়েছিল রোহিতের সঙ্গে রিঙ্কুর ? জানালেন কেকেআর ক্রিকেটার


Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...