Tuesday, June 23, 2026

আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ

Date:

Share post:

আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ। আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসির চেয়ারম্যান হলেন তিনি। ২৭ আগস্ট ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জানা যাচ্ছে, শাহ ছাড়া আর কেউ মনোনয়ন দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন জয় শাহ। শাহের নাম ঘোষণা করেছে আইসিসি। মাত্র ৩৫ বছর বয়সে এই দায়িত্ব পেয়েছেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত শাহ। বিসিসিআই-এর সচিব ছিলেন তিনি।

এদিন আইসিসির চেয়ারম্যান হয়ে জয় শাহ বলেন, “ আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করব। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।“

ভারত থেকে এর আগে চার জন আইসিসির চেয়ারম্যান হয়েছেন। পঞ্চম চেয়ারম্যান হলেন জয় শাহ। চলতি বছর ১ ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নেবেন তিনি। আগামী ৬ বছর এই পদে থাকবেন শাহ।

আরও পড়ুন- দুরন্ত কামব্যাক মোহনবাগানের, সেমিতে বেঙ্গালুরুকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে সবুজ-মেরুন


Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...