Thursday, April 9, 2026

বৃষ্টিস্নাত মঙ্গলের সকাল, দিনভর কেমন থাকবে আবহাওয়া

Date:

Share post:

জন্মাষ্টমীর রাত থেকে একটানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দুর্ভোগ বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানিয়েছে আজ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া , মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টি চলছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট। তবে মহানগরী এবং পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় আজ থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে বিকেলের পর থেকে কলকাতার আবহাওয়া বদলাবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৮ মিলিমিটার।


Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...