Tuesday, March 31, 2026

চিকিৎসকদের কর্মবিরতি: সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ভূমিকায় নার্স!

Date:

Share post:

অপারেশন থিয়েটার হোক কিংবা অন্যত্র জুনিয়র ডাক্তারদের ভূমিকায় নার্সরা! রোগী ও তাঁদের পরিবারের লোকেরা এমনই ছবির সাক্ষী বেশকিছু সরকারি হাসপাতালে! সিনিয়র চিকিৎসককে সহায়কের ভূমিকায়
শুধু নার্সরাই। আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের বিচার চেয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ১৮ দিন পেরিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালের সার্বিক পরিষেবার বেহাল দশা নিয়ে হতাশ ও আতঙ্কিত সব রোগীর পরিবারই।

বেশ কয়েকদিন ধরে অসুস্থ স্ত্রীকে নিয়ে রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল এসএসকেএম-এ চক্কর কাটছেন উত্তর ২৪ পরগণার অশোকনগরের বাসিন্দা। গলব্লাডারের স্টোন অপারেশন হওয়ার কথা। ওই ব্যক্তির দাবি, হাসপাতালের বেড ফাঁকা। ডাক্তার নেই, রোগীও নেই।

আরও কয়েকজন রোগীর পরিজনের বক্তব্য, ‘চিকিৎসক আর একজন নার্সের কাজের মধ্যে অনেক পার্থক্য। নার্সরা তাঁদের কাজ নিয়ে ওয়াকিবহাল। কিন্তু তাঁরা তো ডিগ্রিধারী চিকিৎসক নন। ফলে চিকিৎসকদের দায়িত্ব সামলাতে গেলে ভুলত্রুটির সম্ভাবনা থাকেই। ফলে মানুষের জীবন নিয়ে এখন টানাটানি পড়ছে। কোনও বিপদ ঘটলে তার দায় কে নেবে?’

অন্যদিকে, আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের জেরে দিনের পর দিন জুনিয়র ডাক্তাররা না থাকায় ছুটি বাতিল হয়েছে নার্সদের। এর ফলে নার্সিং স্টাফদের মধ্যেও তৈরি হচ্ছে ক্ষোভ। তবে তাঁরা কেউ প্রকাশ্যে মুখ খোলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বললেন, নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে গোটা রাজ্য সামিল। দোষীর শাস্তি চান না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বিচারের দাবিতে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত করার কোনও কোনও অর্থই তাঁরা খুঁজে পাচ্ছেন না!

আরও পড়ুন: ডাক্তারদের কর্মবিরতি: চিকিৎসা পাচ্ছেন না যন্ত্রণায় কাতর ক্যান্সার আক্রান্তরাও!

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...