Sunday, May 10, 2026

ডাক্তারদের কর্মবিরতি: চিকিৎসা পাচ্ছেন না যন্ত্রণায় কাতর ক্যান্সার আক্রান্তরাও!

Date:

Share post:

চিকিৎসকদের কর্মবিরতির জেরে ফল ভুগতে হচ্ছে
ক্যান্সার আক্রান্ত রোগীদেরও। একজন রোগীর কাছে ডাক্তারবাবুরা তো ভগবানের রূপ। কিন্তু আর জি (RG Kar Hospital) কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে পরিষেবা শিকিয়ে তুলে এতটাও “নির্মম” হতে পারেন চিকিৎসকরা! যেখানে যন্ত্রণায় কাতর ক্যান্সার আক্রান্তের দিক থেকেও মুখ ফেরাচ্ছেন কর্মবিরতি করা একশ্রেনীর চিকিৎসকরা। রোগীর আত্মীয় পরিজনরা হাতে পায়ে ধরেও পরিষেবা পাচ্ছেন না।

পূর্ব বর্ধমানের পূর্বস্থলির বাসিন্দা এক বয়স্ক মহিলা। পরিবারটি ভূমিহীন। মহিলার ছেলে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। সংসারের চালাতে ট্রেনে হকারিও করেন। এককথায় নুন আনতে পান্তা ফুরোনোর সংসার। তারই মাঝে মহিলার ক্যান্সার ধরা পড়ে। স্থানীয় হাসপাতালে দেখিয়েছিলেন। সেখান থেকে আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) রেফার করা হয় ওই মহিলাকে। ১২ আগস্ট অপারেশনের দিন দেয় আর জি কর। কিন্তু হাসপাতালে সমস্যা শুরু হল।

এদিকে মহিলার অসুস্থতা ক্রমশ বাড়তে থাকে। ছেলে তাঁকে নিয়ে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। দিনভর বিভিন্ন বিভাগে চরকি পাক খেয়েছেন। তারপর চিকিৎসকদের মুখ ঝামটা খেয়ে ফিরে আসেন আর জি করে। এক চিকিৎসক ছেলেকে জানান, “এখানে দায়িত্ব নেওয়ার লোক নেই। আপনারা মরে পড়ে থাকলে কে দায় নেবে?”

এখানেই শেষ নয়। কলকাতার শ্যামবাজারের বাসিন্দা এক ক্যান্সার আক্রান্ত মহিলার চিকিৎসাও চলছে আর জি করে। অপারেশনের পর ৬টি কেমো দেওয়া হয়ে গিয়েছে। তবে এখনও অসুস্থ। বুকে জল জমছে। ছেলে মাকে আউটডোরে এনেছিলেন। কিন্তু চিকিৎসায় না পেয়ে ফিরতে হয়েছে তাঁদের। চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন, এখানে এখন হবে না। অন্য কোথাও যান। কিন্তু কোথাও কিছু হচ্ছে না। ক্ষোভ, অভিমানে এবার রোগীর পরিবারের লোকেরা বলতে শুরু করেছেন, ডাক্তারদের পরিবারের লোকেরা এমন যন্ত্রণায় পড়লে নিশ্চই দ্রুত সমস্যার সমাধান হতো। গরিব মানুষ মরলে কার কি? গরীবের জীবনের কোনও দাম নেই!

আরও পড়ুন: ডাক্তারদের কর্মবিরতি: হল না ডায়ালিসিস, মুমুর্ষ রোগী ফেরালো হাসপাতাল

 

Related articles

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...

যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

অবশেষে থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ! শনিবার তেমনই ইঙ্গিত দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir...

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন...

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...