Monday, June 15, 2026

হাওড়া ব্রিজের দু-দিক থেকে ইট-লাঠি নিয়ে হামলা আন্দোলনকারীদের, রক্তাক্ত পুলিশ

Date:

Share post:

পুলিশের হাত থেকে লাঠি কেড়ে, সামনে থেকে ইট ছুঁড়ে নজিরবিহীন হামলা ভেকধারী ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর ব্যানারে। হাওড়া ব্রিজের দুই দিকে প্রায় একইভাবে শান্তিপূর্ণ আন্দোলনের নামে কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালালো আন্দোলনকারীরা। হাওড়ার দিক থেকে আসা মিছিল থেকে এমনভাবে হামলা চালানো হয় পুলিশের উপর, মাথা ফাটে চণ্ডিতলা থানার পুলিশ আধিকারিকের। পাল্টা কাঁদানে গ্যাস ও জল কামান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে রাজ্য় পুলিশ। বারবার এভাবেই হাওড়া ব্রিজের দুই দিকে ব্যারিকেড ভেঙে বিজেপির ছদ্মবেশী আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে তৎপর হতে হয় রাজ্য পুলিশকে।

মঙ্গলবারের আন্দোলনে এক একটি মিছিল ছত্রভঙ্গ হওয়ার পরে অন্য একটি মিছিল পাঠানোর স্ট্যাটেজি নিয়ে মাঠে নামে বিজেপির বাহিনী। শান্তিপূর্ণ আন্দোলনের নাম দেওয়া মিছিল থেকে বারবার দূর থেকে পাথর ছুড়ে ব্যারিকেডের দিকে এগোনোর চেষ্টা করা হয়। ফলে হাওড়া ব্রিজের উপর থাকা পুলিশ গুরুত্বপূর্ণ এই ব্রিজের নিরাপত্তার স্বার্থে ব্যারিকেড পেরিয়ে এগিয়ে গিয়ে আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। হাওড়ার দিক থেকে আসা মিছিল থেকে ক্রমাগত ছোড়া হয় পাথর। আহত হন চণ্ডিতলা থানার সিআই পদমর্যাদার আধিকারিক। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যান অন্যান্য পুলিশকর্মীরা।

একসময় নবান্নর পাশের গলির উল্টোমুখে একটি মিছিল চলে আসে। সেখানে ব্যারিকেডের বাইরে থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া শুরু হয়। পুলিশ পাল্টা সেই মিছিলকে ধাওয়া করে দূরে সরিয়ে দিলেও ফের সেখানে জমায়েত করে সংরক্ষিত এলাকা নবান্নকে বিপদের মুখে ফেলার চেষ্টা করতে থাকে। একেবারে পরিকল্পনামাফিক মহিলাদের সামনে রেখে পুলিশকর্মীদের ঠেলে এগোনোর চেষ্টা চলে। বারবার সতর্ক করা হলেও মহিলা পুলিশকর্মীদের গায়ে হাত দিয়ে ঠেলতে থাকে আন্দোলনকারীরা।

অন্যদিকে মহাত্মা গান্ধী রোড এলাকাতেও একই ছবি ধরা পড়ে। দফায় দফায় তেড়ে আসতে থাকে আন্দোলনকারীরা। গোটা এম জি রোড ভরে যায় বড় বড় পাথরে। ইটবৃষ্টি ঠেকাতে বারবার টিয়ার গ্যাসের সেল ফাটাতে থাকে পুলিশ। ইটের আঘাতে একাধিক সাধারণ পুলিশ কর্মী থেকে আধিকারিকরা আহত হন। মাঠে নামেন খোদ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমার। সেখানে মিছিলে উস্কানি দিয়ে এগিয়ে আসেন বিজেপি নেত্রী মৌসুমি কয়াল।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...