Friday, June 19, 2026

টিএমসিপি কর্মীদের বাসে বনধ সমর্থকদের হামলা

Date:

Share post:

আজ ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। ধর্মতলার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবছর এই দিনে কর্মসূচি পালন করে তৃণমূল ছাত্র সমাজ। এদিন সেই কর্মসূচিতে যোগ দিতে আসার পথে হামলার শিকার হলেন তৃণমুল ছাত্র পরিষদ সমর্থকরা। অভিযোগের তির বনধ সমর্থক বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

জানা গিয়েছে, আজ, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার লেবুতলা সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১১টা নাগাদ লেবুতলায় বিজেপির কর্মী-সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করেছিল। সেই সময়ে সার্ভিস রোড দিয়ে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের একটি বাস কলকাতার দিকে আসছিল। অভিযোগ, বিক্ষোভরত বিজেপি কর্মীরা আচমকাই তাঁদের বাসটি থামিয়ে দেন। বাসে উঠে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়। আক্রান্ত ওই তৃণমূল কর্মীদের আরও অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা হামলা চালানোর পাশাপাশি বাসের কাচও ভেঙে দেন। এমনকি তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে বেলতলায় তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) ও দলীয় কর্মী-সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁরা দাবি করেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। এরপর পুলিশ আধিকারিকদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও বিজেপির দাবি, তাঁরা পথ অবরোধ করার সময়ে তৃণমূল কর্মীরা বাস থেকে তাঁদের কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন। তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন:TMCP-র নির্বাচনে ৫৫ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ হোক: দলনেত্রীকে প্রস্তাব অভিষেকের

 

 

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...