Friday, June 26, 2026

TMCP-র নির্বাচনে ৫৫ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ হোক: দলনেত্রীকে প্রস্তাব অভিষেকের

Date:

Share post:

ধর্ষকের চরম সাজাই নয়, দলের ছাত্র সংগঠনে আরও বেশি সংখ্যক মহিলা প্রতিনিধিত্বের পক্ষ আওয়াজ তুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বুধবার, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে দলনেত্রীকে অভিষেকের প্রস্তাব, ৫৫ শতাংশ প্রতিনিধিত্ব চাই। একই সঙ্গে বিজেপি কর্মনাশা বনধের বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।  এদিন, অনুষ্ঠান মঞ্চ থেকে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে গর্জে ওঠেন অভিষেক। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রস্তাব, ”আগামী দিনে যখনই ছাত্র সংসদ নির্বাচন হবে, যখনই হোক, ৫৫% মহিলা রিজার্ভেশন (Reservation) করব আমরা। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের দলনেত্রীকে। তৃণাঙ্কুরকে জানাচ্ছি, আগামী দিনে যাতে মেয়েদের এই সুযোগ করে দেওয়া যায় সেদিন নজর রাখা।” কারণ ব্যাখ্যা করে অভিষেক বলেন, “বিজেপি মহিলা সংরক্ষণ বিল এনেছিল। সেটি লবডঙ্কা। আমাদের ২৯ জন সাংসদের মধ্যে এবার ১২ জন মহিলা সাংসদ। পঞ্চায়েত স্তরে ৫০ শতাংশ সংরক্ষণ করে দেখিয়েছি আমরা। এবার ছাত্র সংসদ নির্বাচনে ৫৫ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে।”এদিন বিজেপির (BJP) ডাকা বনধের নিয়ে মেয়ো রোডের ছাত্র সমাবেশ থেকে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “কর্মনাশা, সর্বনাশা বনধকে উপেক্ষা করে যাঁরা সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের ক্ষমতায় আসার সময় থেকে আমরা বলেছি, এই কর্মনাশা বনধের বিরুদ্ধে। বাংলাকে যারা অচল করতে চাইছে আমরা এর বিরুদ্ধে।”

এরপরই চ্যালেঞ্জ ছুড়়ে অভিষেক মন্তব্য, “বিজেপির নেতৃত্বকে অনুরোধ করব, প্রতি ২৮ অগস্ট একটা করে বনধ ডাকুন। কীভাবে বনধকে প্রত্যাখ্যান করতে হয়, সেটা জানে তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা।” অভিষেক বলেন, “গতকাল বিজেপি ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দিয়েছিল। আমরা ২০১১ সাল থেকে বলে আসছি, আমরা বন্‌ধের রাজনীতির বিরুদ্ধে। এই কর্মনাশা, সর্বনাশা বন্‌ধের বিরুদ্ধে আমরা। আমি বিজেপির বাংলার নেতৃত্বকে অনুরোধ করব, প্রতি ২৮ অগস্ট আমরা একটি করে বন্‌ধ ডাকুন। তা কী ভাবে প্রতিহত করতে হয়, বাংলার মানু‌ষ জানে। অতীতের সব ২৮ অগস্টের সমাবেশের রেকর্ড আজ ভেঙে গিয়েছে।”

মঙ্গলের নবান্ন অভিযানকে কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “গতকাল যাঁরা রাস্তায় নেমেছিলেন, কোনও ভদ্রলোককে আপনি দেখতে পাবেন না। আমরা দেখেছি, কেউ বলছেন বিএসসিতে সায়েন্স নিয়ে কমার্স পড়ছেন। কারও ২৩ বছর বয়স, বলছে স্কুলে পড়ে কিন্তু স্কুলের নাম বলতে পারছেন না। এই হল বিজেপির প্রকৃত চেহারা।” তবে, ১৪ অগাস্ট রাতে যাঁরা বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন, তাঁদের সমর্থন জানিয়ে অভিষেক বলেন, ”মেয়েদের রাত দখলকে সম্মান জানাই।”






Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...