Friday, June 26, 2026

লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসাবে আইপিএলে ফিরছেন জাহির খান

Date:

Share post:

আইপিএলে ফিরছেন জাহির খান।ভারতের প্রাক্তন তারকা লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হচ্ছেন। দু’বছর পর আবার আইপিএলে দেখা যাবে ভারতীয় প্রাক্তন পেসারকে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত যুক্ত ছিলেন এই বাঁ হাতি পেসার।এবার তাকে দেখা যাবে লখনউ দলে। বুধবারই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।২০২৩-এ এলএসজি ছেড়ে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর তাঁর জায়গায় নতুন কোনও মেন্টর নেয়নি লখনউ। এবার সেই জায়গায় দায়িত্ব নিচ্ছেন জাহির। মুম্বই ইন্ডিয়ান্সে প্রথমে ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। তারপর গ্লোবাল ডেভেলপমেন্টের প্রধান হন। বর্তমানে লখনউয়ের কোনও বোলিং কোচ নেই। এলএসজি ছেড়ে গম্ভীরের কোচিং দলে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার মর্নি মরকেল। সেই কারণেই জাহিরকে নেওয়া হল।

একই সঙ্গে স্কাউটিং এবং ক্রিকেটার তৈরির কাজেও নজর দেবেন তিনি। কোচিংয়ে আসার আগে তিনটে আইপিএল দলের হয়ে খেলেছেন জাহির।মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ডেয়ারডেভিলস এর হয়ে খেলেছেন তিনি।দশ বছরে একশো আইপিএল ম্যাচ খেলেন। মোট ১০২ উইকেট নেন। ২০১৭ সালে দিল্লির অধিনায়ক ছিলেন। তারপরই সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন জাহির। এবার তাকে দেখা যাবে নতুন ভূমিকায়।জাহির যোগ দেওয়ায় লখনউযের শক্তি বৃদ্ধি হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...