Friday, June 26, 2026

এটা সবে শুরু, ৮৯৯ গোল করে পোস্ট রোনাল্ডোর

Date:

Share post:

চল্লিশ বছর বয়সেও মাঠ মাতিয়ে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এ বয়সেও ফুটবলের প্রতি তার ভালবাসা কতটা গভীর, সেটা ফের প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়ায় করা তার একটি পোস্টে। এই পোস্টটি করার আগে মাঠে নেমেছিলেন পর্তুগিজ কিংবদন্তি। সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে তাঁর দল আল-নাসের। এই ম্যাচে ফ্রি কিক থেকে চোখ জুড়ানো একটি গোল করেন রোনাল্ডো। এটি ছিল তার কেরিয়ারের ৮৯৯তম গোল। ২২ বছরের পেশাদার কেরিয়ার পেরিয়ে এতগুলো গোলের পর রোনাল্ডো তার পোস্টে লিখেছেন, এটা সবে শুরু। চলো এগিয়ে যাই আল নাসের।

ম্যাচের ৫ মিনিটে রোনাল্ডোর বাড়ানো বল থেকে গোল করেন আল নাসেরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিসকা। প্রথমার্ধে অতিরিক্ত সময়ের ১০ মিনিটে আল ফেইহার বক্সের সামনে ফাউলের কারণে ফ্রি কিক পায় আল নাসের। ফ্রি কিকটি নেওয়ার আগে রোনাল্ডো পর্তুগীজ ভাষায় আত্মবিশ্বাসের সঙ্গে নিজেই নিজেকে বলেছেন, আমিই সেরা।

ফ্রি কিকে গতিতে ভরসা রেখে বলটি সঠিক জায়গা দিয়ে জালে পাঠানোই লক্ষ্য ছিল রোনাল্ডোর। তার শটটি আল ফেইহা গোলকিপারের বাঁ দিক দিয়ে জড়িয়ে যায় জালে। ফ্রি কিক থেকে এটা ছিল রোনাল্ডোর কেরিয়ারে ৬৪তম গোল। এই তালিকায় লিওনেল মেসি ও ডেভিড বেকহামের চেয়ে এক গোল পিছিয়ে আছেন রোনাল্ডো। ৭৭ গোল নিয়ে তালিকার শীর্ষে ব্রাজিল ও লিওঁর প্রাক্তন অ্যাটাকিং মিডফিল্ডার জুনিনহো পেরনামবুকানো।

তথ্য বলছে, ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এই নিয়ে টানা ২৩ মরসুম ফ্রি কিক থেকে গোল পেলেন রোনাল্ডো। তবে ম্যাচের ৫৯ মিনিটে কেরিয়ারের ৯০০তম গোলও পেতে পারতেন পর্তুগীজ ফরোয়ার্ড। তালিসকার পাস থেকে গোলকিপারকে সামনে একা পেয়েও বল পোস্টের বাইরে মারেন রোনাল্ডো।মার্সেলো ব্রোজোভিচ এবং তালিসকা আল নাসরের হয়ে ম্যাচের বাকি দুটি গোল করেন। সৌদি প্রো লিগে এই নিয়ে আল নাসরের দুই ম্যাচেই গোল পেলেন রোনাল্ডো।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...