Monday, April 6, 2026

আর জি করের নির্যাতিতাকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উৎসর্গ করলেন মমতা

Date:

Share post:

আজ, ২৮ আগস্ট। আর কি কর কাণ্ডের আবহেই তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে শাসক দলের ছাত্র সংগঠনের সভায় প্রধান বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ, বুধবার সকালে আর জি করের ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিহত ছাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মমতা (Mamata Banerjee) দিলেন বিশেষ বার্তা। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, “তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে উৎসর্গ করছি আমাদের সেই বোনকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত। আর জি কর হাসপাতালে আমাদের সেই বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে, দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে দুঃখ জ্ঞাপন করি।”

পাশাপশি, রাজ্যের সাধারণ ছাত্র-ছাত্রীদের বার্তা দিয়ে তৃণমূল নেত্রী লেখেন, “ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন।”

 

আরও পড়ুন: বুধবারের বিজেপির কর্মনাশা বনধ ব্যর্থ করার ডাক আইএনটিটিইউসি-র

 

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...