Monday, April 6, 2026

স্ক্রুটিনি ছাড়াই পাশ গুরুত্বপূর্ণ বিল! দ্রুত সংসদীয় কমিটি পুনর্গঠনে নাড্ডাকে চিঠি তৃণমূলের 

Date:

Share post:

মোদি সরকারের কোনও মন্ত্রকের সংসদীয় কমিটি (Parliamentary Standing Committee) গঠন হয়নি। যার জেরে স্ত্রুটিনি ছাড়াই গুরুত্বপূর্ণ বিল পাশ করছে সরকার। এমনই অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস (TMC)। নতুন সরকার গঠনের ৪ মাস সময় পেরিয়ে গেলেও কোনো মন্ত্রকের কমিটি গঠনের দিকে নজর নেই মোদি সরকারের। এবার দ্রুত কমিটি গঠনের দাবিতে মোদি সরকারের মন্ত্রী জে পি নাড্ডাকে (J P Nadda) চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। চিঠিতে দ্রুত সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন ডেরেক।
ডেরেকের সাফ দাবি, সরকার আশ্বাস দিয়েছিল বাদল অধিবেশন শেষ হওয়ার আগেই সংসদের সব মন্ত্রকের কমিটি গঠন হয়ে যাবে। কিন্তু অগাস্ট পেরোতে চললেও এসব নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই মোদি সরকারের। এরপরই দ্রুত সব সংসদীয় কমিটি গঠন করার দাবি জানান তিনি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে শরিকদের উপর ভর করে সরকারে এসেছেন মোদি। বিরোধীদের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সংসদীয় কমিটিগুলিতেও এবার গুরুত্ব বাড়বে বিরোধীদের। সেকারণেই সম্ভবত সংসদীয় কমিটি গঠনে এত ঢিলেমি করছে কেন্দ্রের মোদি সরকার। ডেরেকের অভিযোগ, এই কমিটিগুলি গঠন না হওয়ায় বহু গুরুত্বপূর্ণ বিল কোনওরকম স্ক্রুটিনি ছাড়া পাশ করাচ্ছে সরকার। পাশাপাশি মোদি সরকার বরাবরই সংসদীয় কমিটিগুলিকে এড়িয়ে সরাসরি বিল পাশ করিয়ে নেয় বলেও অভিযোগ ডেরেকের। তাঁর দাবি, ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ১০ বছরে মাত্র ১৩ শতাংশ বিল স্ক্রুটিনির জন্য পাঠিয়েছে মোদি সরকার।
চিঠিতে তৃণমূলের রাজ্যসভার দলনেতা আরও লেখেন, সব দলকে জানানো হয়েছিল ১৭ জুলাইয়ের মধ্যে নিজেদের প্রতিনিধিদের নাম জানাতে। সেই মতো তৃণমূল ১২ জুলাইয়ের মধ্যে সব কমিটিতে নিজেদের প্রতিনিধিদের নাম জানিয়ে দেয়। এরপরই মোদি সরকারের তরফে মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাদল অধিবেশন চলাকালীন কমিটি গঠন হয়ে যাবে। কিন্তু অগাস্ট শেষ হতে চললেও সংসদীয় কমিটি গঠনের কোনো তোড়জোড় দেখা যায়নি।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...