Saturday, April 4, 2026

বাংলাদেশের কাছে ল.জ্জার হার, পাক বোর্ড কর্তাদের ধুয়ে দিলেন ইমরান

Date:

Share post:

ঘরের মাঠে বাংলাদেশের কাছে পাকিস্তানের টেস্ট হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তাদের রীতিমতো ধুয়ে দিলেন ইমরান। জেল থেকেই সোশ্যাল মিডিয়ায় পিসিবি প্রধান মহসিন নাকভির সমালোচনা করেছেন। তার অভিযোগ, বোর্ডের বর্তমান কর্তারা দেশের ক্রিকেটকে ধ্বংস করছে।পিটিআই প্রধান ইমরানের নিশানায় মূলত নাকভি। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেছেন, ক্রিকেট একমাত্র খেলা যা এই দেশের সকলে টেলিভিশনে দেখেন। কিন্তু সেই খেলাটাও এই দেশের অশিক্ষিত ও অকর্ম ক্রিকেট বোর্ড নষ্ট করে দিচ্ছে। নিজেদের স্বার্থ মেটাতে ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে ওরা।বিশ্বজয়ী অধিনায়কের মতে, পাক ক্রিকেটের সর্বস্তরে শুধু নিজের পছন্দের লোকেদের বসাচ্ছেন নকভি। আর তাতেই দলের এই দুর্দশা।

তিনি আরও বলেন, এই প্রথমবার আমরা টি-টোয়েন্টিতে বিশ্বকাপের নকআউটে উঠতে পারিনি। আর এবার বাংলাদেশের কাছে টেস্টে ১০ উইকেটে হারলাম। এটা পাক ক্রিকেটের নতুন লজ্জা। অথচ আড়াই বছর আগে এই পাকিস্তানই ভারতকে ১০ উইকেটে হারিয়েছে। আড়াই বছরে কী এমন হল যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এই বিপর্যয়ের দায় বোর্ডকে নিতেই হবে। গত রবিবার ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কাছে টেস্ট হেরেছে পাকিস্তান দল। সেই হারের জেরে পাক ক্রিকেটে একেবারে গৃহযুদ্ধের পরিস্থিতি। ম্যাচ চলাকালীনই প্রকাশ্যে দেখা গিয়েছে অধিনায়ক এবং সহকারী কোচের দ্বন্দ্ব।

 

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...