Saturday, April 4, 2026

৫০০ টাকা ধার চাইলেন প্রধান বিচারপতি! ভাইরাল পোস্ট আসলে ভুয়ো

Date:

Share post:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ধার চাইছেন মাত্র ৫০০ টাকা! বিপদে পড়ে একপ্রকার বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় হাত পাততে হয়েছে তাকে।নিশ্চয়ই ভাবছেন সত্যিটা কী? এক্স হ্যান্ডেলে প্রধান বিচারপতির নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছিল, হ্যালো, আমি সিজেআই।কলেজিয়ামে আমাদের একটি জরুরি বৈঠক আছে। কিন্তু কনটপ্লেসে আটকে গেছি। কেউ কি ক্যাবের জন্য ৫০০ টাকা দেবেন? কোর্টে পৌঁছেই ফেরৎ দিয়ে দেব।

অনেকেই মনে করেছিলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় হয়তো সত্যিই টাকা নিতে ভুলে গিয়েছেন প্রধান বিচারপতি। তাই নিরুপায় হয়ে সাহায্য চেয়েছেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট।দেশের শীর্ষ আদালতের নজরেও আসে ওই পোস্ট। তারপরেই জানা যায় বিষয়টি ভুয়ো। কেউ প্রতারণার জন্য এই কাজ করেছে। এরপরেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রধান বিচারপতির নামে ওই ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল এক প্রতারক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর, কৈলাশ মেঘওয়াল নামে একজনের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...