Friday, April 3, 2026

ব্রোঞ্জ পদক হাতছাড়ার পর লক্ষ্যকে ফোন দীপিকার, ভারতীয় শাটলারকে কী বলেছিলেন বলিউড অভিনেত্রী ?

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে সেমিফাইনালে উঠেও পদক হাতছাড়া হয় ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। এমনকি ব্রোঞ্জ পদকও জয় করতে পারেনি লক্ষ্য । এরপর হতাশ হয়ে পড়েন ভারতীয় শাটলার। সেই সময় নাকি লক্ষ্যকে চাঙ্গা করেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এদিন এক সাক্ষাতকারে এমনটাই জানান লক্ষ্য। লক্ষ্য জানান, ব্রোঞ্জ পদক ম্যাচে হারের পর লক্ষ্যকে ফোন করেন দীপিকা।

এই নিয়ে লক্ষ্য বলেন, “ ওঁরা সকলে আমার পাশে ছিলেন। ব্রোঞ্জ পদকের ম্যাচে হারের পর দীপিকা আমায় ফোন করেছিলেন। উনি বলেছিলেন, চিন্তা না করতে। আমি ভাল খেলেছি। প্রকাশ স্যর আমার মেন্টর এবং বাবার মতো। কোনও রকম পরামর্শের প্রয়োজন হলেই আমি ওঁদের সঙ্গে নিঃসংকোচে কথা বলতে পারি।” এরপর ভারতীয় শাটলার আরও বলেন, “ সেমিফাইনালের পর আমি ভেঙে পড়েছিলাম। অলিম্পিক্সে দেশকে পদক এনে দিতে না পারার যন্ত্রণা ভুলতে সময় লেগেছিল। আমি জানতাম ভিক্টর অ্যাক্সেলসনের বিরুদ্ধে খেলতে হবে। আমি সেই ভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। এখন আমি যখন ওই ম্যাচ নিয়ে ভাবি, তখন বুঝতে পারি যে কোন কোন জায়গায় আরও উন্নতি করতে পারতাম। সব ঠিক ছিল, কিন্তু শেষ দিকে আমি পারলাম না।”

আরও পড়ুন- নিজের ইউটিউব চ্যানেলে পরবর্তী লক্ষ্যের কথা জানিয়েই কিংবদন্তি পেলেকে খোঁচা রোনাল্ডোর, কী বললেন সিআরসেভেন?


Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...