Friday, June 26, 2026

আরজি কর কাণ্ডে নয়া মোড়, প্রকাশ্যে চাঞ্চল্যকর অডিও ক্লিপ

Date:

Share post:

নয় নয় করে ২০ দিন পেরিয়ে গিয়েছে। আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যু-রহস্য কিনারা হয়নি। এই ঘটনার শুরুর দিন থেকেই নির্যাতিতার পরিবার দাবি করেছে, হাসপাতালের ফোনে বারবার বলা হয়েছে, তাদের মেয়ে অসুস্থ এবং আত্মহত্যা করেছেন। এবার সেই অডিও ক্লিপ প্রকাশ্যে আসতেই ভাইরাল।যদিও বিশ্ব বাংলা সংবাদ ওই অডিওর সত্যতা যাচাই করেনি।পরিবারের অভিযোগ, ওই দিন বেশ কয়েকবার ফোন এসেছিল হাসপাতাল থেকে। ফোন করেছিলেন হাসপাতালের মহিলা সহকারি সুপার।

পরিবারের দাবি, গত ৯ অগাস্ট সকালে তারা দু’বার ফোন পেয়েছিলেন। সেই ফোনে প্রথমে তাদের বলা হয়েছিল, ‘আপনাদের মেয়ে অসুস্থ।’ পরে আবার ফোন করে বলা হয়, ‘আপনাদের মেয়ে সুইসাইড করেছে।’ প্রথম ক্লিপে, কথোপকথনে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা এবং আরজি কর হাসপাতালের সহকারী সুপারের মধ্যে কথোপকথন শোনা যায়। সেখানে বক্তাকে বলতে শোনা যাচ্ছে যে তাঁদের মেয়ে “অত্যন্ত অসুস্থ এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে”, অন্যদিকে দ্বিতীয় ক্লিপে একজন পুরুষ কণ্ঠস্বরকে বলতে শোনা যায় ওই চিকিৎসক তরুণী আত্মহত্যা করে সম্ভবত মারা গিয়েছেন এবং তাদের দ্রুত হাসপাতালে আসার কথা বলা হয়।তৃতীয় ক্লিপে সেই কণ্ঠই বলছে, ‘‘শরীরটা খারাপ হয়েছে। আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট?’’

এই তিনটি অডিয়ো ক্লিপ একটি ফোনেরই অংশ বিশেষ না কি আলাদা আলাদা ফোন কল তা এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে এই ফোন কল সেই দিনের কি না তা-ও স্পষ্ট নয় এখনও।বিশ্ব বাংলা সংবাদ কোনও অডিও ক্লিপেরই সত্যতা যাচাই করেনি।

কলকাতা হাই কোর্টে আরজি কর-কাণ্ডের শুনানিতে নিহতের পরিবারের আইনজীবীও জানিয়েছিলেন, প্রথমে পরিবারের কাছে কেউ এক জন ফোন করে বলেন, আপনাদের মেয়ে অসুস্থ। তার পরে আবার ফোন করে বলা হয়, আপনাদের মেয়ে আত্মহত্যা করেছেন।এ বার সেই দিনের কথোপকথনের অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এল বলে দাবি করা হচ্ছে।যা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...