Monday, April 13, 2026

কর্মবিরতিতে ছুটির মেজাজ আর জি করে, স্বাস্থ্যকর্মীরা কেউ মোবাইলে খেলছেন গেম, কেউ দিচ্ছেন ভাতঘুম

Date:

Share post:

কেউ নিশ্চিন্তে ঘুম দিচ্ছেন তো কেউ মোবাইলে গেম খেলছেন। কেউ আবার টিকিট কাউন্টারে বসে খোশগল্পে মশগুল। কোনও কাউন্টারে পড়ে রয়েছে ফাঁকা চেয়ার-টেবিল। দেখে বোঝার উপায় নেই এটি হল আর জি কর হাসপাতালের (RG Kar Hospital) বর্তমান ছবি! ফাঁকা আউটডোরে হাতেগোনা কয়েকজন রোগী, ফলে আর জি করে কার্যত ছুটির মেজাজে দিন কাটছে স্বাস্থ্যকর্মীদের। আর হাতেগোনা যে সমস্ত রোগী এসেছিলেন তাঁদের বক্তব্য, “ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের অপেক্ষায় বসে থাকতে হয়েছে বহুক্ষণ।”

এই সপ্তাহ তিনেক আগেও সকাল-দুপুর-বিকেল, আর জি করের (RG Kar Hospital) আউটডোরে পা ফেলা যেত না। শ্বাস ফেলার ফুরসত পেতেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। হাজার হাজার রোগী ভিড়ে পরিপূর্ণ থাকত আউটডোর। বর্তমান অবস্থায় আর জি করের হাল যে কোনও গ্রামের ব্লক স্বাস্থ্যকেন্দ্রকেও লজ্জা দেবে।

আউটডোরের চারতলার চক্ষুবিভাগ ফাঁকা খাঁ খাঁ করছে। ৪০১, এ কাউন্টারে টিকিট এন্ট্রির জন্য রাখা চেয়ারে বসে দিব্যি ভাত ঘুম দিচ্ছেন এক কর্মী। ওই ফ্লোরের অপর একটি কাউন্টারে দীর্ঘ সময় কাউকে দেখাই গেল না। এক রোগী এসে খোঁজ করে কাউকে না পেয়ে ঘুরে নীচে চলে গেলেন। ওপিডির সেন্ট্রাল ল্যাবরেটরির একাধিক চেয়ার-টেবিল ফাঁকা। এক-দু’জন রোগী প্রেসক্রিপশন হাতে দাঁড়িয়ে রয়েছেন। মেডিসিন ওপিডিও কার্যত ফাঁকা। ভিতরে নিরাপত্তা বসে রয়েছেন। দাঁড়িয়ে আছেন একজন মাত্র রোগী। অর্থোপেডিক ওপিডির চিত্র একই।

আরও পড়ুন:বাড়িতে আটকে আয়াকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ, ধৃত কীর্তিমান বিজেপি নেতা

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...