Friday, June 26, 2026

মহামিছিলের নামে টাকা তোলার অভিযোগ! ‘সাবধান’ থাকতে বললেন সোহিনী

Date:

Share post:

নির্যাতিতার বিচারের দাবিতে ডাকা মহামিছিলের নামে প্রতারণা! খবর পাওয়া মাত্রই সমাজমাধ্যমে সতর্কবার্তা দিলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। আর জি করে (RG Kar Medical College & Hospital) চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় পথে নেমে প্রতিবাদে প্রথম থেকেই লাইম লাইটে সোহিনী। ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি থেকে শুরু করে টলিপাড়ার প্রতিবাদ সবেতেই সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে অভিনেত্রীর। আগামী ১ সেপ্টেম্বর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আহ্বায়কও তিনি। এবার সেই নায়িকাই ফেসবুকে লম্বা পোস্ট দিয়ে সতর্ক করলেন সকলকে।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সোহিনী লেখেন, ‘আমরা খবর পেয়েছি, Amra Tilottama র ১লা সেপ্টেম্বরের মহামিছিলের নামে টাকা তোলা হচ্ছে। কাজটি কার, সেটা এখনও বুঝতে পারা যায়নি। আমাদের পক্ষ থেকে এখনও অবধি কোনো টাকা চাওয়া হয়নি, হচ্ছে না। পরবর্তীতে হলে সর্বাগ্রে আমাদের পেজ থেকে সেই আবেদন পোস্ট করা হবে। সাবধান থাকুন। কেউ নিয়ে থাকলে বা এরপর কেউ চাইলে দয়া করে আমাদের জানান। যোগাযোগের নম্বর : +91 83340 04994 / +91 82409 25171’ আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের জালে ধরা পড়ে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ার। এরপর গত ১৩ আগস্ট থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই (CBI)। এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেননি তাঁরা। তাহলে কি তদন্তের নামে প্রহসন চলছে? বিচার মিলবে কবে? পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা থেকে Fast Track কোর্টের মাধ্যমে অমীমাংসিত মামলার নিস্পত্তি, স্কুল পাঠ্যে লিঙ্গ সাম্যের বিষয়ের অন্তর্ভুক্ত করা- সহ একাধিক দাবি নিয়ে আগামী রবিবার সব সম্প্রদায়ের সব লিঙ্গের মানুষকে নিয়ে মহামিছিলের ডাক দিয়েছেন সোহিনী। সেখানে চিত্রতারকা থেকে নাট্যজগতের অনেকেই পথে নামবেন বলে খবর।


Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...