Friday, June 26, 2026

বল করতে কাকে বল করতে ভয় পান বুমরাহ ? ভাইরাল ভিডিও

Date:

Share post:

ভারতীয় দলের সম্পদ তিনি। তাঁর বোলিং অ্যাকশনে কাঁপে বিভিন্ন দেশের ব্যাটাররা। বিশ্বের অন্যতম সেরা পেসার তিনি। দলের প্রয়োজনে সব সময় জ্বলে ওঠেন তিনি। যার কথা বলা হচ্ছে, তিনি আর অন্য কেউ নন , তিনি হলেন যশপ্রীত বুমরাহ। জশপ্রীত বুমরাহকে খেলতে ভয় পান সব ব্যাটারই। তাঁর নিখুঁত বোলিং ব্যাটারদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বুমরাহ কোন ব্যাটারকে ভয় পান বল করতে? সম্প্রতি এমন এক প্রশ্নের সামনে ভারতীয় দলের তারকা পেসার। যদিও সেই প্রশ্ন আড়াল না করে উত্তর দিলেন বুমরাহ। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই নিয়ে বুমরাহ বলেন, “ দেখুন আমি ভালো একটা উত্তর দিতেই চাই। কিন্তু ঘটনা হল, আমি চাই না কেউ আমার মাথায় চড়ে বসে। আমি সবাইকেই শ্রদ্ধা করি। তবে বল করার সময়ে আমি নিজেকে বলি, আমি যদি নিজের কাজটা ঠিকঠাক করতে পারি, তাহলে পৃথিবীর কেউই আমাকে থামাতে পারবে না। আমি প্রতিপক্ষের দিকে না তাকিয়ে আমি বরং নিজের দিকে তাকাতেই বেশি পছন্দ করি। কখনও ব্যাটারকে এটা বুঝতে দিই না যে সে আমার উপরে প্রাধান্য বিস্তার করে। ব্যাটারকে এটা বোঝাতে দিতে চাই না তাঁর ক্ষমতা আমার থেকে বেশি ।”

বুমরাহ আলাদা করে কোনও ব্যাটারের নাম নেননি। তাঁর ধারনা পরিষ্কার। নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। এই মন্ত্রেই সাফল্যের স্বাদ পাচ্ছেন বুমরাহ। আপাতত ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি। আসন্ন দলীপ ট্রফিতে দেখা যাবে না বুমরাহকে।

আরও পড়ুন- ইউএস ওপেনে অঘটন, দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় আলকারাজের


Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...