Saturday, April 4, 2026

বড় বদল উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষায়, জারি বিজ্ঞপ্তি

Date:

Share post:

সেমেস্টার পদ্ধতির কোনও পরীক্ষাতেই ব্যবহার করা যাবে না ক্যালকুলেটর। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, সেপ্টেম্বরে আয়োজিত হতে চলা একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় ক্যালকুলেটর নিষিদ্ধ।

তবে, ছাড় পাবেন ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। তাঁরা তাঁদের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। সংসদের এক কর্তা জানান, সর্বভারতীয় ক্ষেত্রে যেখানে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা চলে, সেখানে কোথাও ক্যালকুলেটরের ব্যবহার নেই।

সমস্ত পরীক্ষার্থীকে এই নির্দেশিকা মেনে চলতে হবে। অর্থাৎ পরীক্ষার হলে কোনও ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না। যদি কোনও পরীক্ষার্থীর কাছে ক্যালকুলেটর পাওয়া যায় তবে তাঁকে শাস্তি পেতে হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...