Saturday, April 4, 2026

‘কমল’ শূন্য সাহিত্য মহল, থামলো বৃক্ষমানবের সবুজযাত্রা

Date:

Share post:

হারিয়ে গেল অরণ্যের ঘ্রাণ, থেমে গেল সবুজ পাতার কলরব। ভালো পাহাড়ের আজ মন খারাপ। সাহিত্য ভান্ডার যে ‘কমল’হীন! আদ্যন্ত গাছ আর সবুজ প্রকৃতি ভালবাসা রঙিন-কথক কমল চক্রবর্তী (Kamal Chakraborty) প্রয়াত হলেন। ২১ আগস্ট বিকেল থেকেই সংজ্ঞাহীন, গত আটদিন কোমায় ছিলেন। ব্রেনডেথের সম্ভাবনা প্রবল হওয়ার কারণে অপারেশনের সিদ্ধান্ত নিতে পারেননি চিকিৎসকেরা। অবশেষে ৩০ আগষ্ট শেষ হল লড়াই। শোকস্তব্ধ বাংলা সাহিত্য মহল।

কবি ও কথাকার কমল চক্রবর্তী লৌহনগরী জামশেদপুরের মধ্যে যেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। আধুনিকতার বিপ্রতীপে একটা অন্য জগৎ তৈরি করেছিলেন তিনি। ‘কৌরব’ নাটক এবং ‘কৌরব’ পত্রিকার গণ্ডি ছাড়িয়ে বৃক্ষহীন প্রকৃতিকে সবুজের সমাহারে ভরিয়ে তুলেছিলেন সাহিত্যিক। শহুরে সভ্যতা থেকে দূরে সরে পাহাড় – পাখি আর ঝরনার কাছে খুঁজেছেন জীবনীশক্তির রসদ। গত শতকের সাতের দশকের দুরন্ত কবি ও কথাকার কমল চক্রবর্তী তাঁর ‘জল’, ‘চার নম্বর ফার্নেস চার্জড’ ইত্যাদি কাব্যগ্রন্থের জন্য সাহিত্য প্রেমীদের কাছে চিরস্মরণীয় হয়ে থেকে যাবেন। এক হাতে লিখছেন, অন্য হাতে ছড়িয়েছেন বীজ। স্মৃতি ও সভ্যতার চেনা ছকের বাইরে গিয়ে অচিরেই হয়ে উঠেছেন বৃক্ষমানব। ভালোপাহাড়ে দীর্ঘ সময় ধরে বৃক্ষরোপণ করেছেন কমল। অরণ্য – পাহাড় -পাখিদের গুঞ্জনের মাঝে আদিবাসী অধ্যুষিত এলাকায় খুলেছিলেন স্কুল। বোহেমিয়ান জীবনের উত্তেজনা-যাপনের মাঝেই লৌকিক জীবনের সান্নিধ্যে তৈরি হওয়া কমল-কথার পরিসমাপ্তি। এবার হয়তো অন্যলোকে বৃক্ষ বন্দনা শুরু।


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...