Saturday, April 4, 2026

মালদহের নির্যাতিতাকে নিজের বাড়িতে রাখার বার্তা, পরিবারের সঙ্গে সাক্ষাৎ বীরবাহার

Date:

Share post:

ধর্ষণে অভিযুক্ত বিজেপি কর্মীর কঠোর শাস্তির দাবি জানালেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সেই সঙ্গে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে নির্যাতিতা নাবালিকাকে নিজের বাড়িতে রাখার প্রস্তাব দেন মন্ত্রী। শুক্রবার মালদহের হবিবপুরে মন্ত্রী বীরবাহার সঙ্গে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে যান তৃণমূলের রাজ্য ও জেলা নেতৃত্ব।

মালদহের হবিবপুরে ডাক্তারি শেখানোর নাম করে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক এলাকার সক্রিয় বিজেপি কর্মী। নাবালিকার বাবা জানান, ওই হাতুড়ে চিকিৎসক তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি কাজ শেখানোর জন্য ডাকেন। সেই সুযোগে বুধবার রাতে তার মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। হাতুড়ি চিকিৎসককে হাতেনাতে ধরে ফেলায় মারধর করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হবিবপুর থানার পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই নির্যাতিতাকে নিয়ে নোংরা রাজনীতি শুরু করেন মালদহ দক্ষিণের বিজেপি সাংসদ খগেন মুর্মু। শুক্রবার তাঁদের বাড়িতে যান মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, মালদহ জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি, জেলা পরিষদ সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, শ্রমিক নেতা শুভদীপ সান্যাল। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। সেই সঙ্গে মন্ত্রী বীরবাহা জানান, নির্যাতিতার পরিবার যদি রাজি থাকে তাহলে তাকে তাঁর বাড়িতে রাখবেন।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...