Thursday, April 2, 2026

তিলোত্তমার ন্যায়বিচারের গানটি যথাযথ,কিন্তু… অরিজিতের প্রশংসা করেও সমালোচনা কুণালের

Date:

Share post:

আর জি কর (RG Kar Medical College and Hospital)কাণ্ডে ন্যায় বিচার চাইছেন সকলেই। কেউ পথে নামছেন কেউ স্যোশাল মিডিয়ায় ‘বিপ্লবী’ হয়ে উঠেছেন। শিল্পীরা তাঁদের শিল্পের মাধ্যমে প্রতিবাদের ভাষা খুঁজছেন। বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল অরিজিতের নীরবতা নিয়ে, ছড়িয়ে ছিল ফেক নিউজ আর পুরোনো ভিডিও। এবার স্বরচিত গানে বিচার চাইলেন অরিজিৎ সিং (Arijit Singh)। ‘আর কবে?’ শীর্ষক এই গানে রয়েছে তিলোত্তমার বলিদান বিফলে না যাওয়ার প্রার্থনা। সোশাল মিডিয়ায় অরিজিতের সেই ভাইরাল গান প্রসঙ্গেই এবার এক্স প্রোফাইলে ট্যুইট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। গানের প্রশংসা করেও তাঁর প্রশ্ন ‘বদলাপুর নিয়ে গান নেই, বিবেক জাগে বাংলায়’!

ভাইরাল ভিডিওতে গান গাওয়ার আগে অরিজিৎ বেশ কিছু কথাবার্তা বলেছেন। তিনি জানান, সাধারণ মানুষের মতো রাস্তায় নেমে প্রতিবাদ করা তাঁর পক্ষে সম্ভব নয়। কারণ তিনি হাঁটলে সেলফি তোলার ভিড় হবে বেশি। কিন্তু নিজের গানেই চিকিৎসক তরুণীর সঙ্গে ঘটা নারকীয় ঘটনার প্রতিকার চেয়ে সোচ্চার হয়েছেন শিল্পী। এবার সেই গানের কথা ধরেই গায়কের সমালোচনা করলেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ। কুণাল এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভাল। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?’ সাম্প্রতিককালে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে গোটা দেশে অথচ সেখানে সেলেবদের ‘বিবেক’ জাগ্রত হয়নি। মণিপুর থেকে হাথরাস, উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র প্রত্যেকদিন একেরপর এক ধর্ষণ হচ্ছে অথচ তা নিয়ে অরিজিৎ বা অন্য গায়কদের কণ্ঠে স্লোগান বা গান কিছুই নেই। ঠিক এই জায়গাতেই প্রশ্ন তাহলে কি শুধুই বাংলার বেলায় প্রতিবাদের স্বর জোরালো হয়? যেহেতু বলিউড কর্মক্ষেত্র তাই কি বদলাপুর নিয়ে একটাও কথা খরচ করলেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক?

বেলা ১২টা নাগাদ এই পোস্ট করার ঠিক ঘণ্টা চারেক পর ফের এই সংক্রান্ত একটি পোস্ট করেন কুণাল। যেখানে তিনি লেখেন,’ I repeat অরিজিৎ ভাল গায়ক। ভাল ছেলে। তিলোত্তমার বিচার চেয়ে ‘আর কবে’ গানটাও দারুণ। সমর্থন করি। কিন্তু সাক্ষী মালিক ইস্যু থেকে সেদিনের বদলাপুর, তার বিচার চেয়ে হিন্দিতে ‘অউর কব’ গাইলেন না কেন? বিবেক শুধু বাংলায়? মুম্বাই কর্মজগৎ, হিন্দির বাজার, কেরিয়ার, তাই ওসব ঘটনায় চুপ?’ যদিও এখনও পর্যন্ত গায়কের তরফ থেকে এই প্রশ্নের উত্তর মেলেনি।


Related articles

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...