Wednesday, March 25, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে এল সোনার পদক। সোনার পদক দিয়ে ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সের পদকের অভিযান শুরু করল ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের এসএইচ ওয়ান ইভেন্টে সোনা জয় করলেন অবনী লেখারা। একই ইভেন্টে ব্রোঞ্জ জয় ভারতীয় শুটার মোনা আগরওয়ালের।

২) শুক্রবার ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে একাধিক পদক ভারতের ঝুলিতে। এমনকি প্যারালিম্পিক্সে নজির গড়ল ভারত। এদিন প্যারালিম্পিক্সের ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে প্রথম বার পদক জয় ভারতের। ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিলেন প্রীতি পাল। এই সাফল্যের পরই প্রীতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

৩) ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে ফের শুটিং-এ পদক ভারতের। প্যারালিম্পিক্সে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের এসএইচ ওয়ান ইভেন্টে রুপোর পদক জয় মণীশ নারওয়ালের। মণীশকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

৪) আজ ডুরান্ড কাপের ফাইনাল। শনিবাসরীয় যুবভারতীর ডুরান্ড ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও নর্থইস্ট ইউনাইটেড। প্রি-সিজন টুর্নামেন্ট। তাই নিজেদের উপর চাপ নিচ্ছে না দুই শিবির। তবু মরশুমের প্রথম ট্রফি জিতেই আইএসএলে পা রাখতে চাইছে দুই শিবির।

৫) জাতীয় দলে ডাক পেয়ে আগেই দেশে ফিরে গিয়েছিলেন। সেই হিজাজি মাহের জর্ডানের হয়ে অভিষেক ম্যাচ খেলে ফেললেন বৃহস্পতিবার রাতে। ইস্টবেঙ্গলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে। লাল-হলুদ সমর্থকেরাও এই খবরে উচ্ছ্বসিত।

আরও পড়ুন- প্যারিস প্যারালিম্পিক্সে ফের শুটিং-এ পদক ভারতের, রুপোর পদক জয় মণীশ নারওয়ালের

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...