Saturday, June 27, 2026

ধর্ষণ-খুন সারাবিশ্বের সামাজিক অপরাধ! স্পষ্ট মত শ্রেয়ার! সমর্থন কুণালের

Date:

Share post:

আগামী ১৪ সেপ্টেম্বর কলকাতায় নিজের শো করবেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। আয়োজকদের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। শনিবার সকালে শিল্পীর একটি বিবৃতি প্রকাশ্যে আসে যেখানে ধর্ষণ খুনের অপরাধ বৃদ্ধির প্রবণতা যে গোটা বিশ্বে বাড়ছে তার সমালোচনা করেছেন গায়িকা। তিনি জানিয়েছেন শুধু দেশ নয় এই অপরাধ সারা বিশ্বে মহিলাদের নিরাপত্তায় প্রশ্ন তুলে দিয়েছে। শ্রেয়া তাঁর পোস্টে লেখেন “এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো অপরিহার্য হয়ে উঠেছে। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।” শিল্পীর এই ভাবনাকে সমর্থন জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কলকাতার নামী সরকারি হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ – খুনের ঘটনায় বারবার বাংলার মহিলাদের নিরাপত্তার ইস্যু তুলে যখন রাজনীতির খেলায় মেতে উঠেছে বিরোধীরা, তখন শ্রেয়া তাঁর পোস্টে স্পষ্ট করলেন যে এই সামাজিক অপরাধ শুধু আমাদের দেশেই আটকে নেই। বিশ্বজুড়ে এই অন্যায়ের শিকার হচ্ছেন মহিলারা। এই আবহে অনুষ্ঠান করা সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি। শ্রেয়ার এই পোস্টকে শেয়ার করে তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, “শ্রেয়া ঘোষালের অবস্থানকে সাধুবাদ জানাই। RGKor নিয়ে আমাদের সকলের মত তিনিও উদ্বিগ্ন। 14/9 এর অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। পাশাপাশি সারা দেশ ও বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেছেন। কারণ এই ধর্ষণ-খুনের সামাজিক সমস্যা, অপরাধটা নিয়ে সর্বত্রই প্রতিবাদ দরকার। এটা শুধু বাংলার ইস্যু নয়।”


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...